এশিয়ান গেমসের উদ্বোধনীতে পতাকা থাকবে সাবিনার হাতে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

মার্চপাস্টে এশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন সাবিনা খাতুন। নেতৃত্ব দিচ্ছেন নারী ফুটবল দলকেও। এই আসরকে সামনে রেখে সাইফুল বারী টিটুর অধীনে চলছে অনুশীলন। এশিয়ান গেইমসের মতো আসরে কঠিন প্রতিক্ষদের বিপক্ষে কেমন করবে নারী ফুটবল দল? কোচ আর অধিনায়কের কথা থাকছে প্রতিবেদনে।

ফুটবলের সাথে সাবিনা খাতুনের বন্ধনটা দীর্ঘদিনের। তার সমসাময়িক সাবাই ছেড়েছেন ফুটবল অথচ তিনি লিখে চলেছেন নিত্য নতুন গল্প। আসুক যত বাঁধা লড়াই করার মন্ত্র সাবিনার জানা। তার নেতৃত্বেই গেল বছর সাফের শিরোপা জিতে নারী ফুটবল দল।

লম্বা ফুটবল ক্যারিয়ারে ঘরোয়া লিগে সব থেকে বেশি গোলের রেকর্ডটাও তার দখলে। বিদেশের লিগ থেকেও ডাক আসে হর হামেশা। সেই সাবিনা বহন করবেন এশিয়ান গেমসে লাল-সবুজ পতাকা।

সুযোগ-সুবিধা ও বেতন বাড়ানো হয়েছে নারী ফুটবলারদের। বাফুফের সাথে সম্পর্কটা হয়েছে কি আগের মতো?

সাবিনা জানান, প্লেয়াররা যা চেয়েছেন- ফেডারেশন তাদের সাধ্যমতো তা দেয়ার চেষ্টা করেছে।

কারো জন্য কোন কিছু থেমে থাকে না। কোচ গোলাম রাব্বানী ছোটন ছেড়ে গেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন সাইফুল বারী টিটু। দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটবলাররা নিজেদের প্রমাণ করেছে বার বার। ওরা সাউথ এশিয়ার সেরা। দেশ-বিদেশে জিতেছে একাধিক শিরোপা।

সাইফুল বারী টিটু জানান, আমাদের দুই ধরনের প্লান আছে। মেয়েদের চাওয়া মতোই আমরা কাজ করছি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনে শুরু হবে এশিয়ান গেমস। নারী ফুটবল ইভেন্টে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভিয়েতনাম এবং এশিয়ার পাওয়ার হাউজ জাপান।

 

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর