বাফুফেকে ফিফার চিঠি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম

বাফুফের আসন্ন নির্বাচন প্রক্রিয়া সংশোধন করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা। প্রায় ৫৫ পৃষ্ঠার সেই চিঠি এসেছে একাত্তরের হাতে। যেখানে ভোটাধিকার আছে এমন কাউন্সিলর সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, অতীতের নানা অনিয়মের প্রেক্ষিতে এবার নির্বাচন সুষ্ঠু করতে একটি পূর্ণাঙ্গ গাইডলাইনও দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

১৪ এপ্রিল থেকে ১ অক্টোবর। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ফিফা কর্তৃক নিষিদ্ধের পর কেটে গেছে ১৭০ দিন। কেমন চলছে বাফুফে?

বাফুফের নিজস্ব তদন্ত কমিটি সোহাগের দুর্নীতি তদন্ত করেছে। সেই রিপোর্ট দুই মাস পেরিয়ে গেলেও প্রকাশ করেনি! লুকোছাপা। ফুটবল ফেডারেশন এখন নীরব। ফিফাও নজরদারি বাড়িয়েছে বাফুফেতে। প্রকাশ্যে কিংবা গোপনে। এবার বাফুফের নির্বাচন প্রক্রিয়ায় সংশোধন আনতে ফেডারেশনকে গাইডলাইন দিয়ে চিঠি দিলো ফিফা।

আগামী বছর অক্টোবরে আয়োজিত হবার কথা রয়েছে বাফুফের বহুল আলোচিত নির্বাচন। টানা পঞ্চমবারের মতো সভাপতির আসনে বসতে যাচ্ছে কাজী সালাউদ্দিন? নাকি ঘটছে ১৫ বছরের মসনদের সমাপ্তি? বাফুফের নির্বাচন নিয়ে অনেক কথা প্রচলিত আছে বাজারে।

এবার সেই লাগাম টেনে ধরতে চাচ্ছে ফিফা। বাফুফের বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় কাটা ছেড়া করে। একটি পূর্ণাঙ্গ গাইড লাইন ও কাঠামো প্রেরণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। প্রায় ৫৫ পৃষ্ঠার সেই চিঠি এসেছে খেলাযোগের হাতে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বাফুফের কাউন্সিলর সংখ্যা কমানোর কথা।

ক্লাব, একাডেমী, জেলা, বিশ্ববিদ্যালয় মিলিয়ে বাফুফের বর্তমান কাউন্সিলর সংখ্যা ১৩৯। যাদের ভোটে নির্বাচিত হয় প্রার্থীরা। এত বেশি কাউন্সিলর নেই বাংলাদেশে চেয়ে বিশাল বড় ভারতেও। সংখ্যার দিক থেকে যা হার মানায় অনেক ইউরোপিয়ান কান্ট্রিকে। এছাড়া রয়েছে ২১টি স্ট্যান্ডিং কমিটি। যে দেশের ফুটবলে রাহুর দশা। সাংগঠনিক কাঠামো দুর্বল। তাদের এত কাউন্সিলর কি দরকার তা বোধগম্য হচ্ছে না ফিফারও। তাই কমিয়ে আনার জন্য করেছে সুপারিশ। তবে হাঁড়ির খবর উল্টো নাকি আরও কাউন্সিলর বাড়ানোর পায়তারা করছে বাফুফে!

শুধু তাই নয় নিয়মিত এজিএম করার তাগিদ দিয়েছে ফিফা। সবশেষ গেলো বছর ২৯ অক্টোবর এজিএম করেছিলো বাফুফে। শিগগিরই এজিএম করতে যাচ্ছে সংস্থাটি। দুদকের তদন্তে রয়েছে সালাম মূর্শেদী, মাহফুজা আক্তার কিরণসহ বেশ কজন শীর্ষ কর্তার দুর্নীতি।

 

একাত্তর/আরএ
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার মেগা ফাইনাল দিয়ে পর্দা নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল শুরুর আগেই এক চরম বিতর্কিত বোমা ফাটিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর