শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন সুয়ারেজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

২০১৪ সালের ফিফা বিশ্বকাপ। ইতালির এক খেলোয়াড়কে কামড় বসিয়ে যাকে নিয়ে তুমুল আলোচনা, তিনিই লুইস সুয়ারেজ। তবে অভিষেকটা আরও সাত বছর আগে। ২০১১ সালে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলাসহ অর্জনও অনেক। তবে আন্তর্জাতিক অঙ্গনে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন এই ফুটবলার। জানালেন, শুক্রবার দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। এদিন প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে উরুগুয়ে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়ে তিনি বলেন, কখন অবসর নেওয়ার সঠিক মুহূর্ত, তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই। 

৩৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজে থেকে অবসর নিতে পারছি। 

তবে সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না উল্লেখ করে সুয়ারেজ বলেন, আমি মনের শান্তি নিয়েই সব সময় এটা ভাবি যে, ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ দেশের হয়ে দেবো।

উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ফুটবলারের ১৪২ ম্যাচে গোল ৬৯টি। 

২০০৭ সালের আট ফেব্রুয়ারি মাত্র ২০ বছর বয়সে উরুগুয়ে জাতীয় দলে হয়ে খেলা শুরু করেন সুয়ারেজ। এরপর ২০১০ সালের আসর থেকে শুরু করে ২০২২ সালের আসর পর্যন্ত টানা চার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেন তিনি। এছাড়া ২০১১, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৪ সালের উরুগুয়ের কোপা আমেরিকার দলে ছিলেন সুয়ারেজ।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর