রোনালদোর বাইসাইকেল কিকে উড়ে গেলো পোল্যান্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

চল্লিশে চালশে নয় বরং গড়তে হয় ইতিহাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকে উড়ে গেলো পোল্যান্ড। ইউয়েফা নেশন্স লিগে সিআরসেভেনের জোড়ায় পোলিশদের ৫-১ গোলে হারালো পর্তুগাল। 

ঘরের মাঠে আধিপত্য থাকলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না পর্তুগাল। গোলশূন্য প্রথমার্ধ। বিরতির পর রাফায়েল লেয়াওয়ের গোলে অবশেষে ভাঙে ডেডলক। খানিকবাদে পেনাল্টি থেকে গোল করে লিড ডাবল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

এরপর স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফার্নান্দেজ আর নেতো। ম্যাচের ৮৭ মিনিটে ভিতিনিয়ার অ্যাসিস্টে দুর্দান্ত বাইসাইকেল কিকে জোড়া পূরণ করেন সিআরসেভেন। 

এই দুই গোল করায় রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৯১০। শেষ দিকে পোল্যান্ড একটা শোধ করলেও লাভ হয়নি কোনো। 

এই জয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগিজরা। তাইতো পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্রামে রাখা হবে সিআরসেভেনকে।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর