ভুটানের বিপক্ষে নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিলো বাংলাদেশ

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:২৩ পিএম

মাঝমাঠে বিশ্বমানের তারকা হামজা চৌধুরী। আক্রমণভাগে গতিশীল ফাহমিদুল। নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিলো বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের শক্তিতে চমকে গেছে ভুটান। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন হামজা। দর্শনীয় গোল করেছেন সোহেল রানা। ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

বুধবার (৪ জুন) সন্ধ্যায় ঢাকার মাঠে প্রথম অভিষেক হলো ইংলিশ লিগে খেলা হামজার। ভুটানের বিপক্ষে ইতালি প্রবাসী ফাহামিদুলের সঙ্গে অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজ উদ্দিনের। এছাড়া এবছর শুরু থেকে খেলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। পরবর্তীতে অভিষেক হয়েছে আল আমিনেরও।

ম্যাচের তিন মিনিটে সৈয়দ কাজেম শাহের কাটব্যাক থেকে জামাল ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি। তিন মিনিট পর বাংলাদেশের ডাগআউটে হাসি। জামালের কর্নারে হামজা লাফিয়ে জোরালো হেডে গোল করে দলকে এগিয়ে নেন।

৪৫ মিনিটে তাজের ক্রসে ফাহামিদুলের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হন গ্যালারি ভর্তি দর্শকরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে স্বাগতিকদের।

বিরতির পর শুরুতে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয় মাঠে নামেন হামজা, কাজেম ও জামালের জায়গায়। তবে মোট ছয়টি পরিবর্তন করেও বাংলাদেশ এই অর্ধে গোল ব্যবধান বাড়াতে পারেননি। 

৪৮ মিনিটে ফাহামিদুলের ক্রসে মোরসালিনের শট সরাসরি গোলকিপারের হাটুতে লেগে হাতে জমা পড়ে। পরের মিনিটে বক্সের বাইরে থেকে সোহেল রানার জোরালো শট জাল কাঁপায়।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী (শাকিল আহাদ তপু), তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ভুঁইয়া (মোহাম্মদ হৃদয়), হামজা চৌধুরী (শেখ মোরসালিন), সোহেল রানা, সৈয়দ কাজেম (মোহাম্মদ ইব্রাহিম), রাকিব হোসেন (আল আমিন) ও ফাহামিদুল ইসলাম (ফয়সাল আহমেদ ফাহিম)।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর