এবার লেগোর দুনিয়ায় মেসি-রোনালদো ও এমবাপ্পেরা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

ফুটবল বিশ্ব এখন ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে, আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান- লেগো । মেসি-রোনালদো-এমবাপ্পে-ভিনিসিয়াসের মতো কিংবদন্তি ও বর্তমান প্রজন্মের মহাতারকাদের নিয়ে বিশেষ লেগো সেট বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বাজারে বড় ধরনের আধিপত্য বিস্তারের পরিকল্পনা করছে ডেনমার্কের বিখ্যাত প্রতিষ্ঠান লেগো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বের সেরা চার ফুটবলার- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বিশেষ কোলাবরেশন বা যৌথ প্রকল্প শুরু করেছে তারা।


বিশ্বকাপের আগেই ফুটবল প্রেমীদের জন্য সাতটি নতুন সেট বাজারে আসবে। এর মধ্যে চার খেলোয়াড়ের নামের প্রথম অক্ষরের নকশায় চারটি আলাদা সেট থাকবে। এছাড়া মেসি ও রোনালদোর জন্য থাকছে বিশেষ ডিসপ্লে মডেল। তবে, সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে লিওনেল মেসির ১,৪২৭ পিসের একটি বিশেষ ত্রিমাত্রিক ওয়াল আর্ট। এতে তাঁর সিগনেচার বা ট্রেডমার্ক বিজয় উল্লাসের ভঙ্গিটি ফুটিয়ে তোলা হবে। এছাড়া কম বাজেটের সেটে থাকছে প্রতিটি খেলোয়াড়ের ক্ষুদ্র লেগো মূর্তি বা ‘মিনি-ফিগার’।

ফুটবল জাদুকর লিওনেল মেসি এই উদ্যোগ নিয়ে দারুণ রোমাঞ্চিত। তিনি বলেন, ফুটবলের মতোই লেগো খেলা মানে কোনো কিছু তৈরি করা, ভুল থেকে শেখা এবং সাফল্য উদযাপন করা। আমার মাঠের মুহূর্তগুলো লেগোর মাধ্যমে সৃজনশীল উপায়ে জীবন্ত হয়ে উঠবে দেখে খুব ভালো লাগছে।


অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে লেগো শুধু একটি খেলনা নয়, শৈশবের স্মৃতির এক অনন্য অংশ। নিজের সংগ্রামময় দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, ছোটবেলায় আমার খুব বেশি কিছু ছিল না, কিন্তু স্কুলে আমি লেগো দিয়ে খেলতাম। ফুটবল যেমন বিশ্বের মানুষকে এক সুতোয় বাঁধে, লেগোও তেমনি সৃজনশীলতার মাধ্যমে মানুষকে কাছাকাছি নিয়ে আসে।

প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি খেলাধুলার বাজারে ব্যাপক বিনিয়োগ করছে। গত মার্চে তারা বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি সেট বাজারে এনে দারুণ সাড়া পেয়েছে। এর আগে মোটর স্পোর্টস বাজারেও লেগো বড় সাফল্য পায়। গত বছর মিয়ামি গ্রাঁ প্রি-তে তারা ১০টি কার্যকর ফর্মুলা ওয়ান গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।


লেগোর চিফ মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার জুলিয়া গোল্ডিন জানিয়েছেন, বিশ্বকাপের সময় শুধু এই সেটগুলোই নয়, বরং ফুটবল ভক্তদের জন্য বিভিন্ন ‘ফ্যান জোনে’ বিশেষ অভিজ্ঞতার আয়োজন থাকবে।

ফুটবল ও সৃজনশীলতার এই মেলবন্ধন ছোট-বড় সব বয়েসী ভক্তদের জন্যই এক নতুন আনন্দের খোরাক হবে। লেগোর এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে, মাঠের ফুটবলের আবেদন এখন আর শুধু গ্যালারিতে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে মানুষের ড্রয়িংরুমের শোপিস কিংবা সৃজনশীল খেলার উপকরণ হিসেবেও।

তথ্যসূত্র: বেইন স্পোটর্স

এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর