উরুগুয়ের বিশ্বকাপ মিশনে ফিরতে প্রস্তুত সুয়ারেজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ৩৯ বছর বয়সী উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন বিশ্বকাপে যদি কোচ মার্সেলো বিয়েলসা তাঁকে প্রয়োজন মনে করেন, তবে দেশের ডাকে সাড়া দিতে তিনি এক মুহূর্তও দ্বিধা করবেন না। উরুগুয়ের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডায়েরিও ওভাসিওন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই তারকা।


উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে অংশ নেওয়া এই ফুটবলার ২০২৪ সালের সেপ্টেম্বরে অবসর নিয়েছিলেন তরুণদের জায়গা করে দিতে।

তবে বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণে তিনি জানান, সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের প্রয়োজনে তিনি কখনোই 'না' বলতে পারবেন না। সুয়ারেজ বলেন, জাতীয় দল সবসময়ই এমন কিছু যা আপনি সবচেয়ে বেশি চান। আমি অবসর নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল দলের জন্য হয়তো আর আগের মতো কার্যকর হতে পারছি না। কিন্তু তারা যদি আমাকে প্রয়োজন মনে করে, তবে আমি কখনোই আমার দেশকে না বলব না।


বর্তমানে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ। সেখানে তাঁর দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসির সাথে জুটি বেঁধে তিনি ৬৫ ম্যাচে ৩২টি গোল করেছেন। ৩৯ বছর বয়সেও মাঠের পারফরম্যান্স জানান দিচ্ছে যে, গোল করার ধার তিনি এখনো হারিয়ে ফেলেননি। তবে তিনি অকপটে স্বীকার করেছেন যে, আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে সরে যাওয়ার পর ফুটবল নিয়ে তাঁর ভেতরকার সেই জ্বলন্ত শিখাটি কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়েছে।


উরুগুয়ে এবারের বিশ্বকাপে সৌদি আরব, কেপ ভার্দে এবং স্পেনের মুখোমুখি হবে। এমন কঠিন গ্রুপে অভিজ্ঞ সুয়ারেজের উপস্থিতি দলের জন্য বড় শক্তি হতে পারে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। যদিও তিনি তরুণদের জন্য পথ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বিশ্বকাপের রোমাঞ্চ এবং দেশের প্রতি টান তাঁকে পুনরায় মাঠে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, কোচ মার্সেলো বিয়েলসা এই অভিজ্ঞ গোলমেশিনকে তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় পুনরায় অন্তর্ভুক্ত করেন কি না।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর