চোয়েলে অস্ত্রোপচার, মাস্ক পরে বিশ্বকাপ খেলবেন মদ্রিচ!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এসি মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ বাম চোয়ালের হাড়ে চোট পেয়ে সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

গত রোববার সান সিরোতে সিরি-এ লিগের ম্যাচে জুভেন্টাসের ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘর্ষে এই চোট পান মদ্রিচ। পরীক্ষার পর তাঁর বাম দিকের জাইগোম্যাটিক হাড়ে জটিল ফ্র্যাকচার ধরা পড়ে। সোমবারই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এসি মিলান কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে, তবে তিনি ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। সিরি-এ লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকায় ক্লাবের হয়ে এই মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ।


ক্রোয়েশিয়ার জাতীয় দলের অধিনায়ক মদ্রিচ এটি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। দলের প্রধান কোচ জলাতকো দালিচ এক বিবৃতিতে জানিয়েছেন, আমি লুকার সঙ্গে কথা বলেছি এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি নিশ্চিত যে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে লুকা নিজের সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমরা তাঁকে পূর্ণ সমর্থন দেব। ধারণা করা হচ্ছে, সুস্থ হয়ে মাঠে ফিরলেও বিশ্বকাপে সুরক্ষার জন্য তাঁকে একটি বিশেষ মাস্ক পরে খেলতে হতে পারে।

রিয়াল মাদ্রিদে ১৩টি সফল মৌসুম কাটানোর পর গত গ্রীষ্মে এসি মিলানের সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেছিলেন মদ্রিচ। বর্তমানে তাঁর চুক্তির শেষ কয়েক মাস চললেও আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। গ্রুপ ‘এল’-এ থাকা ক্রোয়েশিয়া আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে লুকা মদ্রিচের নেতৃত্বাধীন দলটি। সব ঠিক থাকলে রেকর্ড গড়া এই মিডফিল্ডারকে ঘিরেই বিশ্বকাপের স্বপ্ন বুনছে ক্রোয়েটরা।

সূত্র: আল জাজিরা

আরবিএস
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর