আবারও বিশ্বকাপে শাকিরা: ‘দাই দাই’ গানে এবার সঙ্গী বার্না বয়

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

ফুটবল আর শাকিরা- এ রসায়ন যেন একে অপরের পরিপূরক। ২০১০ সালের আসরে সেই কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’র রেশ কাটতে না কাটতেই আবারও বিশ্বকাপের মঞ্চ মাতাতে ফিরছেন কলম্বিয়ান পপ কুইন। এবার উত্তর আমেরিকা মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ -এর টিজার প্রকাশ করে বিশ্বজুড়ে হুলুস্থুল ফেলে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই গায়িকা। আর, এবারের চমক হলো, শাকিরার সাথে তাল মিলিয়েছেন নাইজেরিয়ান আফ্রো-বিটস সুপারস্টার বার্না বয়।


গত বৃহস্পতিবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও টিজার শেয়ার করেন শাকিরা। হলুদ পোশাকে চিরযৌবনা শাকিরার সেই সিগনেচার ড্যান্স আর হাতে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’- সব মিলিয়ে টিজারটি দেখলেই বোঝা যায়, এবারের গ্রীষ্মটা বেশ তপ্ত হতে চলেছে। গানটির শিরোনাম ‘দাই দাই’ একটি ইতালীয় শব্দ, যার অর্থ ‘এগিয়ে চলো’। ইংরেজি ও স্প্যানিশের মিশেলে তৈরি এই রেগেটন-আফ্রোবিটস ফিউশনটি আগামী ১৪ মে পূর্ণাঙ্গভাবে মুক্তি পাবে।


বিশ্বকাপের থিম সং নিয়ে পর্দার আড়ালে বেশ নাটকীয়তা চলছে বলে গুঞ্জন উঠেছে। গত মার্চে জেলি রোল এবং কারিন লিওনের ‘লাইটার’ গানটি মুক্তি পাওয়ার পর ফুটবল ভক্তদের মাঝে তা খুব একটা সুবিধে করতে পারেনি। নেটিজেনদের মতে, গানটি ছিল ‘ভয়াবহ’। ধারণা করা হচ্ছে, ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে ফিফা তড়িঘড়ি করে শাকিরার মতো ‘এ-লিস্ট’ হেভিওয়েট তারকাকে উদ্ধারকর্তা হিসেবে নিয়ে এসেছে। শাকিরা যেন আবারও প্রমাণ করলেন, বিশ্বকাপের গান মানেই তাঁর অঘোষিত রাজত্ব।


এটি বিশ্বকাপের সাথে শাকিরার চতুর্থ সরাসরি সম্পৃক্ততা। ২০০৬ সালে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ আসরে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’-র পর এবার ‘দাই দাই’ নিয়ে ফিরছেন তিনি। অন্যদিকে, নাইজেরিয়ার জন্য এটি এক বিশাল প্রাপ্তি। ২০২২ সালে ডেভিডো এবং ২০২৩ সালেন রেমা’র পর এবার বার্না বয় ফিফা থিম সংয়ে নাইজেরিয়ান সংস্কৃতির জয়গান গাইলেন। লাতিন ফ্লেভার আর আফ্রোবিটের এই মিশেল যে স্টেডিয়ামে আগুনের ফুলকি ছোটাবে, তা বলাই বাহুল্য।


আগামী ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টের। ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত প্রায় ছয় সপ্তাহ ধরে চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। ভক্তদের মতে, শাকিরার এই গানটি বিশ্বকাপের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।

শাকিরা তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা প্রস্তুত!’ এখন শুধু অপেক্ষা ১৪ মে’র, যখন পুরো বিশ্ব নতুন এই এনথেমে বুঁদ হওয়ার সুযোগ পাবে। বিশ্বকাপের ট্রফির লড়াই শুরু হওয়ার আগেই শাকিরার সুরের জাদু যে ফুটবল প্রেমীদের মনে গোল দিয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

 

 

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর