সেই দশর্ককে নিজ হাতে ‘হট ডগ’ খাওয়াবেন ফিফা প্রধান

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্বকাপ ফুটবলের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে, তখন এক বিচিত্র ও রসালো মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জুনে  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের টিকিটের দামকে ‘যুক্তিসঙ্গত’ দাবি করে তিনি জানিয়ে দিয়েছেন, বিনোদনের বাজারে টিকিটের চাহিদা অনুযায়ী দাম নির্ধারণ করাই যথার্থ।

সম্প্রতি গণমাধ্যমে খবর ছড়িয়েছে, ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের কিছু টিকিট নাকি কালোবাজারে প্রতিটি ২০ লাখ ডলারে বিক্রি হচ্ছে। এই বিপুল দামের কথা শুনে ঠাট্টার সুরে ইনফান্তিনো বলেন, কেউ যদি দুই মিলিয়ন ডলারে ফাইনালের টিকিট কেনেন, তবে আমি ব্যক্তিগতভাবে তাঁর জন্য একটি হট ডগ এবং কোক নিয়ে হাজির হবো, যাতে তাঁর অভিজ্ঞতা স্মরণীয় হয়।


তিনি আরও যোগ করেন, সেকেন্ডারি মার্কেটে চড়া দাম মানেই এই নয় যে, মূল টিকিটের দাম অতো বেশি, কিংবা কেউ সত্যিই সেই দামে টিকিট কিনবেন।

২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরে টিকিটের দাম বেড়েছে কয়েক গুণ। দোহায় ফাইনালের টিকিটের দাম ছিল ২০৬ থেকে ১,৬০৭ ডলারের মধ্যে। অথচ এবার সেই একই ক্যাটাগরির টিকিটের দাম ঠেকেছে ২,০৩০ থেকে ৬,৩৭০ ডলারে। মার্কিন আইনপ্রণেতা থেকে শুরু করে ফুটবলপ্রেমী, সবাই এই বাড়তি দাম কমানোর দাবি তুললেও ইনফান্তিনো নিজের অবস্থানে অনড়।

সমালোচনার জবাবে ইনফান্তিনোর যুক্তি বেশ অদ্ভুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ভালো মানের কোনো কলেজ ফুটবল ম্যাচ দেখতে গেলেও ৩০০ ডলারের নিচে টিকিট পাওয়া যায় না। সেখানে বিশ্বকাপের গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিট পাওয়া যাচ্ছে ৩০০ ডলারের কম দামে। মনে রাখবেন, এটি বিশ্বকাপ!


তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে টিকিটের দাম যদি ফিফা অনেক কমিয়ে রাখে, তবে ফড়িয়ারা সেই টিকিট কিনে চড়া দামে রিসেল মার্কেটে বিক্রি করে লাভবান হবে। তাই বাজারের হারের সঙ্গে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।

ব্যাপক প্রতিবাদের মুখে ফিফা স্টেডিয়ামের একদম ওপরের কোনায়, যেখান থেকে খেলা দেখা অনেকটাই অসম্ভব, সেখানে কিছু সংখ্যক টিকিট ৬০ ডলারে ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে, বিশাল স্টেডিয়ামে সাধারণ দর্শকদের জন্য এই সংখ্যাটি নিতান্তই নগণ্য।

ফুটবলকে সাধারণ মানুষের খেলা বলা হলেও, ইনফান্তিনোর এই বাণিজ্যিক মনোভাব প্রমাণ করে, বিশ্বকাপ হতে যাচ্ছে শুধু ধনকুবেরদের উৎসব। কোটি টাকার টিকিটের বিনিময়ে ফিফা সভাপতির হাত থেকে ‘হট ডগ’ খাওয়ার সৌভাগ্য কার হয়, এখন সেটিই দেখার বিষয়। তবে, সাধারণ ফুটবল ভক্তদের কাছে এই রসিকতা যেন কাটা ঘায়ে নুনের ছিটে।

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর