বিশ্বকাপের ফেভারিট বেছে নিলেন ফুটবল জাদুকর

নেইমারের জন্য শুভকামনা

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:৩০ পিএম

ফুটবল বিশ্বের দুই পরম বন্ধু লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। মাঠের লড়াইয়ে দেশ আলাদা হলেও তাদের হৃদয়ের টান যে কতটা গভীর, তা আবারও প্রমাণিত হলো। সম্প্রতি ‘লো দেল পোলো’ শো’তে পলো আলভারেজের সঙ্গে আলাপের সময় মেসি স্পষ্ট জানিয়েছেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তাঁর থাকাটা অত্যন্ত জরুরি।

৩৮ বছর বয়সী মেসি তাঁর বন্ধু নেইমার সম্পর্কে বলেন, আমরা চাই বিশ্বের সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে খেলুক এবং নেইমার, সে যে ফর্মেই থাকুক না কেন, সব সময়ই তাদের একজন হয়ে থাকবে।


বার্সেলোনা এবং পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে কাটানো এই দুই তারকার বন্ধুত্ব এখনও অটুট। মেসি আরও যোগ করেন, নেইমারকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। ব্রাজিল এবং ফুটবলের কাছে ওর গুরুত্ব অনেক। ও খুব সাদাসিধে এবং প্রাণবন্ত একজন মানুষ, যে নিজের শর্তে বাঁচতে ভালোবাসে।

উল্লেখ্য, নেইমার বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। ইনজুরির কারণে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তাঁকে রেখেছেন কোচ আনচেলত্তি।


বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আর্জেন্টিনাকে নিয়ে কিছুটা সতর্ক লিওনেল মেসি। তাঁর মতে, আলবিসেলেস্তেরা ভালো অবস্থায় থাকলেও ফর্মের দিক থেকে অন্য কয়েকটি দল বর্তমানে এগিয়ে আছে।

মেসির চোখে এবারের বিশ্বকাপের শীর্ষ ফেভারিট হলো ফ্রান্স; উচ্চমানের খেলোয়াড়দের আধিক্য থাকায় তাদের সবচেয়ে শক্তিশালী মনে করছেন মেসি। এছাড়াও, স্পেনকেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন গত আসরের শিরোপা জয়ী এই অধিনায়ক।

আর, সাম্প্রতিক সময়ে ব্রাজিল তাদের সেরা ছন্দে না থাকলেও মেসি বিশ্বাস করেন, যে কোনো বড় টুর্নামেন্টে কামব্যাক করার মতো সামর্থ্য ও খেলোয়াড় তাদের রয়েছে। এছাড়া পর্তুগাল, ইংল্যান্ড এবং জার্মানিকেও দ্বিতীয় সারির দাবিদার হিসেবে রেখেছেন তিনি। পর্তুগালের বর্তমান দলটিকে অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে অভিহিত করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।


নিজে দল নিয়ে মেসি বলেন, আর্জেন্টিনা দল বর্তমানে ভালো অবস্থানে আছে। যদিও অনেক খেলোয়াড় ইনজুরি বা ম্যাচ ফিটনেসের অভাবে ভুগছে, কিন্তু যখনই এই দলটি একত্রিত হয়, তারা জানপ্রাণ দিয়ে লড়ে। তিনি দলের তরুণ খেলোয়াড়দের ওপরও ভরসা রাখছেন যারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে।

সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি ইন্টার মায়ামি তারকা। বরং ফুটবল প্রেমীদের আশ্বস্ত করে মেসি বলেন, আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন শরীর সায় দেবে, ততদিন আমি খেলা চালিয়ে যাব। মেসির এই সাক্ষাৎকার ফুটবল ভক্তদের মাঝে নতুন করে প্রাণসঞ্চার করেছে।

 

আরবিএস
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর