অভিজ্ঞদের কাঁধেই বড় স্বপ্ন দেখছে চেক প্রজাতন্ত্র

আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:১৫ এএম

চেক প্রজাতন্ত্র তাদের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে। ২০ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে বিশ্বমঞ্চে ফেরার লড়াইয়ে ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার টমাস সুচেকের নেতৃত্বাধীন এই দলে অভিজ্ঞদের ওপরই বেশি আস্থা রাখা হয়েছে। মঙ্গলবার ৫৪ সদস্যের প্রাথমিক দলের নাম জমা দেন চেক ফুটবলের কর্তারা।

এই বিশাল তালিকায় স্লাভিয়া প্রাগের স্ট্রাইকার টমাস চরি এবং মিডফিল্ডার ডেভিড ডৌডেরাকেও রাখা হয়েছে। গত সপ্তাহের ডার্বি ম্যাচে সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় খেলা পরিত্যক্ত হয়েছিল এবং সেই ম্যাচে লাল কার্ড দেখার পর ক্লাব থেকে বহিষ্কৃত হয়েছিলেন এই দুই ফুটবলার।

৭৪ বছর বয়সী অভিজ্ঞ কোচ মিরোস্লাভ কৌবেকের অধীনে চেক প্রজাতন্ত্র আগামী ৩১ মে প্রাগে কসোভোর মুখোমুখি হবে। এরপর তারা নিউজিল্যান্ডের নিউ জার্সিতে একটি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকেই তারা কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টের প্রস্তুতি নেবে।

ফ্যারো আইল্যান্ডের কাছে বাছাইপর্বের এক আকস্মিক হারের পর কৌবেক জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর হাত ধরেই প্লে-অফ বাধা পেরিয়ে ২০০৬ সালের পর, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে চেক প্রজাতন্ত্র।

আয়ারল্যান্ড এবং ডেনমার্কের বিপক্ষে প্লে-অফের জয়ী দলটির মূল খেলোয়াড়দের ওপরই ভিত্তি করে এবারের স্কোয়াড সাজানো হয়েছে। এই দলে রয়েছেন উলভারহ্যাম্পটনের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি, অলিম্পিক লিওঁর মিডফিল্ডার পাভেল সুলচ এবং ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ভ্লাদিমির দারিদা, যিনি বর্তমানে চেকে ঘরোয়া লিগের ক্লাব হ্রাদেচ ক্রালোভের হয়ে খেলছেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন হফেনহাইম স্ট্রাইকার অ্যাডাম হ্লোজেক। পাশাপাশি স্পার্টা প্রাগের ১৭ বছর বয়সী মিডফিল্ডার হুগো সোচুরেকের সামনে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।

১২ জুন গ্রুপ 'এ'-তে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চেক প্রজাতন্ত্র তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তাদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

আরবিএস
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর