আমেরিকান ফুটবলপ্রেমীদের মন ভাঙল ফিফা!

‘নো টিকিট, নো পার্টি’

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:২০ এএম

বিশ্বকাপের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কিন্তু মার্কিন মুলুকের ফুটবলপ্রেমীদের জন্য এবার ফিফা যেন এক বড়সড় ‘তেতো বড়ি’ নিয়ে হাজির হয়েছে! আমেরিকার ফুটবল সংস্কৃতির অন্যতম প্রধান আকর্ষণ হলো 'টেইলগেটিং' (ম্যাচের আগে স্টেডিয়ামের পার্কিং লটে গাড়ি পার্ক করে বার্বিকিউ পার্টি ও আড্ডা জমানো)। কিন্তু আসন্ন বিশ্বকাপে বস্টন আর ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে এই আমেজে বেশ বড় একটা কোপ পড়তে যাচ্ছে।

বুধবার দুই ভেন্যুর কর্মকর্তারাই সোজা জানিয়ে দিয়েছেন, এবার আর টিকিট ছাড়া স্টেডিয়ামের ধারে কাছেও ঘেঁষা যাবে না! সাধারণত লিংকন ফিনান্সিয়াল ফিল্ড বা জিলেট স্টেডিয়ামে খেলা থাকলে টিকিট না থাকলেও হাজার হাজার মানুষ পার্কিং লটে এসে পার্টিতে মেতে ওঠেন।


কিন্তু এবার ক্রাফট স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সিওও জিম নোলান স্পষ্ট ভাষায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যাদের পকেটে ম্যাচের টিকিট আছে, খেলার দিন কেবল তারাই জিলেট স্টেডিয়ামে আসবেন। টিকিট নেই? তো জিলেটে আসার কোনো দরকারই নেই!

অবশ্য গত মাসে একটা ভুল বোঝাবুঝির কারণে খবর রটেছিল যে টেইলগেটিং পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। সেই তুলনায় টিকিটধারীদের জন্য এই সুবিধা বহাল রাখাকে ভক্তরা 'মন্দের ভালো' হিসেবেই দেখছেন। তবে এমনিতেই যেখানে আকাশছোঁয়া টিকিটের দাম, তার ওপর পার্কিংয়ের জন্য গুনতে হচ্ছে চড়া মাশুল, তার মধ্যে এমন কড়াকড়িকে অনেকেই বেশ 'অবন্ধুসুলভ' ও খিটখিটে সিদ্ধান্ত বলে মনে করছেন।


ফিলাডেলফিয়া সকারের সিইও এবং প্রেসিডেন্ট মেগ কেন স্পষ্ট করে দিয়েছেন, এবার সব কলকাঠি নাড়ছে ফিফা। তিনি বলেন, পার্কিং লটগুলো এখন সম্পূর্ণ ফিফার নিয়ন্ত্রণে। পার্কিং স্পেস কিনতে হলে ফিফার ওয়েবসাইটে যেতে হবে। নির্দিষ্ট দিনের টিকিট আর পার্কিং স্পেস, দুইই যদি আপনার থাকে, তবেই আপনি ঐতিহ্যবাহী টেইলগেটিং পার্টি উপভোগ করতে পারবেন। আমরা সেটাকে স্বাগত জানাব।

তবে আমেরিকান ফুটবল ভক্তদের জন্য যে এটা একটা বড় ধাক্কা, তা মেনে নিয়েছেন মেগ কেন নিজেই। কিছুটা আফসোসের সুরেই তিনি যোগ করেন, ফিলাডেলফিয়ার মানুষদের জন্য এটা হজম করা একটু কঠিন। কারণ এটি কোনো ট্র্যাডিশনাল ইগলস গেম নয় যে, টিকিট ছাড়াই ২৫ হাজার মানুষ শুধু পার্টি করতে স্টেডিয়ামের বাইরে ভিড় জমাবে!


সবচেয়ে মজার ব্যাপার হলো, ফিফা এখনো সব ভেন্যুর জন্য চূড়ান্ত নিয়ম খোলসা করেনি। তবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম তো আরও এক কাঠি ওপরে; তারা টিকিট থাক বা না থাক, সব ধরনের টেইলগেটিং পার্টিই পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে! অন্যদিকে নর্থ টেক্সাস বিশ্বকাপ আয়োজক কমিটির মুখপাত্রও ইঙ্গিত দিয়েছেন, ডালাসেও টেইলগেটিংয়ের চেনা আমেজ এবার কিছুটা ম্লান হতে পারে।

বোঝাই যাচ্ছে, মাঠের ফুটবল কতটা জমবে তা সময় বলবে, তবে মাঠের বাইরের চিরচেনা জমজমাট আমেরিকান পার্টি কালচার যে এবার ফিফার কড়া নিয়মের বেড়াজালে বন্দি হতে যাচ্ছে, তা কিন্তু নিশ্চিত!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর