অভিজ্ঞ ও তরুণ্যের মিশেলে চূড়ান্ত দল দিলো অস্ট্রিয়া

২৮ বছর পর বিশ্বমঞ্চে ‘দ্য টিম’

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:৩৫ এএম

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মহামঞ্চে ফিরছে অস্ট্রিয়া। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের জন্য সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির হেড কোচ রালফ রাংনিক। এই অভিজ্ঞ স্কোয়াডের আক্রমণভাগের মূল কান্ডারি হিসেবে থাকছেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী এই তারকার কাঁধেই থাকছে দলের প্রধান গোলস্কোরারের দায়িত্ব।

রালফ রাংনিকের এই দলে অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক প্রতিভাবান তরুণ তুর্কির মেলবন্ধন ঘটেছে। আরনাউতোভিচের পাশাপাশি অস্ট্রিয়া দলের অভিজ্ঞ মেরুদণ্ড হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদ তারকা তথা দলের অধিনায়ক ডেভিড আলাবা এবং বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মার্সেল জাবিতসার।


অভিজ্ঞ এই ত্রয়ীর পাশাপাশি দলে সবচেয়ে বড় চমক হিসেবে যোগ হয়েছেন সদ্য নাগরিকত্ব পাওয়া দুই তরুণ দ্বৈত-নাগরিকত্বধারী মিডফিল্ডার- পল ওয়ানার ও কার্নি চুকুয়েমেকা। পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলা ওয়ানার এবং বরুসিয়া ডর্টমুন্ডের চুকুয়েমেকা এ বছরই আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তাঁদের এই প্রতিভাকে মূল্যায়ন করে রাংনিক সরাসরি বিশ্বকাপের মূল দলে সুযোগ দিয়েছেন।

মাঝমাঠে পর্যাপ্ত ফুটবলার থাকলেও রক্ষণভাগের সেন্ট্রাল ডিফেন্স নিয়ে চূড়ান্ত দল গোছাতে গিয়ে বেশ মধুর সমস্যায় পড়তে হয়েছিল রাংনিককে। আর এর ফলে কপাল পুড়েছে দলের নিয়মিত কিছু মুখের। দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে ফিটনেস হারিয়ে দল থেকে ছিটকে গেছেন ফেইনুর্দের গার্নট ট্রাউনার এবং ভ্যার্ডার ব্রেমেনের ম্যাক্সিমিলিয়ান ওবার। গত এপ্রিল মাসেই তাঁরা দুজনে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও, বিশ্বকাপের মতো দীর্ঘ ও ধকলপূর্ণ টুর্নামেন্টের জন্য তাঁদের ম্যাচ ফিটনেস পর্যাপ্ত নয় বলে মনে করেছেন অস্ট্রিয়ান বস।


দল নির্বাচন নিয়ে কোচ রাালফ রাংনিক বলেন, বিশ্বকাপের মতো দীর্ঘ একটি টুর্নামেন্টে টিকে থাকতে আমাদের কী প্রয়োজন এবং আমাদের খেলোয়াড়দের সামর্থ্য কতটা, তা বিবেচনা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই বিশ্বকাপে যতটা সম্ভব দূর যেতে চাই। আমরা কেবল সেরা খেলোয়াড়দেরই ডাকার চেষ্টা করিনি, বরং যারা আমাদের খেলার ধরনের সাথে সবচেয়ে বেশি মানানসই, তাদেরই বেছে নিয়েছি।

বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রিয়া খেলবে জে-গ্রুপে। যেখানে তারা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে জর্ডানের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাদের মোকাবিলা করতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়ার।

ঘোষিত ২৬ সদস্যের অস্ট্রিয়া স্কোয়াড:

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ (ব্রন্ডবি আইএফ), আলেকজান্ডার শ্লেগার (এফসি রেড বুল সালজবার্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।

ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার (এলচে সিএফ), ডেভিড আলাবা (রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম হটস্পার), মার্কো ফ্রিডল (এসভি ওয়ার্ডার ব্রেমেন), ফিলিপ লিয়েনহার্ট (এসসি ফ্রাইবার্গ), ফিলিপ মেনি (এফএসভি মাইনৎস), স্টেফান পশ (এফএসভি মাইনৎস), আলেকজান্ডার প্রাস (টিএসজি ১৮৯৯ হফেনহাইম), মাইকেল সোভোধা (ভেনেসিয়া এফসি)।

মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকুয়েমেকা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিটশ (এসসি ব্রাগা), কনরাড লাইমার (এফসি বায়ার্ন মিউনিখ), মার্সেল জাবিতসার (বরুসিয়া ডর্টমুন্ড), জাভার শ্লেগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (এসভি ওয়ার্ডার ব্রেমেন), আলেসান্দ্রো শপফ (আরজেড পেলেটস ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (ভিএফএল উলফসবার্গ)।

ফরোয়ার্ড: মার্কো আরনাউতোভিচ (এফকে ক্রভেনা জুভেজদা), মাইকেল গ্রেগরিচ (এফসি অগসবার্গ), সাশা কালাদজিচ (এলএএসকে)।

এআরএস
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর