নেইমারের প্রত্যাবর্তনে ব্রুনার আবেগঘন খোলা চিঠি

 ‘তুমি হার মানোনি’

আপডেট : ২০ মে ২০২৬, ১২:৩৭ পিএম

সব সংশয় আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যখন নেইমার জুনিয়রের নাম ঘোষণা হলো, তখন আনন্দের বন্যা বয়ে গেছে শুধু কোটি ব্রাজিলিয়ান ভক্তের মনেই নয়; বরং এই স্বস্তির জোয়ারে ভাসছে নেইমারের পরিবার ও ঘনিষ্ঠজনরাও।

চোট আর তীব্র সমালোচনায় জর্জরিত থাকা নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তনকে উদযাপন করতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন ও দীর্ঘ খোলা চিঠি উৎসর্গ করেছেন তাঁর প্রেমিকা তথা বিখ্যাত ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্দি। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই চিঠি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।


ওই ছবিতে দেখা যায়, নেইমার ও ব্রুনা সবুজ-হলুদ রঙের আতশবাজি আর ফুলঝুরির আলোয় মেতে আছেন। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে ব্রুনার ক্যাপশনটি, যেখানে তিনি বিগত কয়েক বছরে নেইমারের ক্যারিয়ারের কালো অধ্যায়, বারবার চোটের আঘাত, গণমাধ্যমের নির্মম সমালোচনা এবং তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া গভীর সংশয়ের দিনগুলোর কথা অকপটে তুলে ধরেছেন।

নেইমারের নীরব লড়াইয়ের সাক্ষী ব্রুনা চিঠিতে লিখেছেন, আমি তোমার সাথে খুব কঠিন কিছু দিন দেখেছি এবং পার করেছি। যখন হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে সহজ পথ ছিল, তখনো তুমি যেভাবে সব কষ্ট মুখ বুজে সহ্য করে লড়াই চালিয়ে গেছো, তা অবিশ্বাস্য!


ব্রুনা আরও স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে নেইমারকে নিয়ে হওয়া অবিরাম সমালোচনা, কটূক্তি, ট্রল এবং মুখরোচক হেডলাইনগুলো তাঁকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। তিনি ‘সত্যিই’ নেইমারের মানসিক ও মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরও নেইমার নিজের ওপর থেকে বিশ্বাস হারাননি; মুখ ফিরিয়ে নেননি তাঁর পরিবার, দল কিংবা বন্ধুদের কাছ থেকে।

চিঠির শেষাংশে ব্রুনা যোগ করেন, এতগুলো মানুষ যখন তোমার সেই প্রতিভাকে আবারও স্বীকৃতি দিচ্ছে, যা অনেকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিল,তা দেখা সত্যিই আবেগপূর্ণ। এখন একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, সম্ভবত যেটির জন্য তুমি সবচেয়ে বেশি অপেক্ষা করছিলে। এই দলে ডাক পাওয়াটা কোনো ভাগ্য নয়; এটি তোমার নিষ্ঠা, বিশ্বাস, শ্রম, সাহস আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসার ফল! এখন তোমার জ্বলে ওঠার সময়! এবার বিশ্বকে তোমার আলো দেখাও।”


২০২১ সালে ডেটিং শুরু করার পর থেকে নেইমার ও ব্রুনার সম্পর্ক বহু চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। একাধিকবার নেইমারের পরকীয়া বা প্রতারণার খবরের জেরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তাদের ব্রেকআপও হয়। তবে সব অভিমান ভুলে ২০২৪ সালের শেষের দিকে এই জুটি আবারও এক হয় এবং বর্তমানে তাদের দুই কন্যাসন্তান মাভি ও মেল’কে নিয়ে সুখে সংসার করছেন।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ-হাঁটুর রগে এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে ছিলেন এই সান্তোস ফরোয়ার্ড। দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে তাঁর ফেরাটা ব্রাজিলিয়ানদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

এআরএস
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর