ফরাসি আক্রমণভাগ প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবে: দেম্বেলে

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:৫৫ এএম

হাঙ্গেরির মাটিতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল। পিএসজিকে আবারও ইউরো সেরা বানানোর লক্ষ্যে উসমান দেম্বেলের চোখ এখন কেবলই সেই ট্রফির দিকে। তবে মাঠের সেই মহালড়াইয়ের আবহেই ফরাসি গণমাধ্যম 'আরএমসি স্পোর্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এই ফরোয়ার্ড এমন কিছু কথা বলেছেন, যা ফুটবল পাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে।

বিশেষ করে বিশ্বকাপে ফ্রান্স দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে এবং মাইকেল ওলিসকে সাথে নিয়ে তাঁর গড়া নতুন 'ত্রয়ী' প্রতিপক্ষের মনে কতটা কাঁপন ধরাবে, সেই রসালো ইঙ্গিতই দিয়েছেন তিনি।


ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোর উদাহরণ টেনে দেম্বেলে খোলাসা করেছেন ফরাসি কোচ দিদিয়ে দেশমের নতুন রণকৌশল। তিনি বলেন, আমরা মাঠে নিজেদের মধ্যে প্রচুর কথা বলি এবং অনবরত পজিশন পরিবর্তন করি। ব্রাজিল আর কলম্বিয়ার বিরুদ্ধে আমরা সবাই এত বেশি জায়গা অদলবদল করেছি যে, তা দারুণ কাজে দিয়েছে। এটা প্রতিপক্ষের ডিফেন্সে আক্ষরিক অর্থেই একটা 'বিশৃঙ্খলা' তৈরি করে। এক মিনিটে ডিফেন্ডাররা দেখছে সামনে এমবাপ্পে দাঁড়িয়ে, ঠিক দুই মিনিট পরেই সেখানে হাজির ওলিস! কোচ দেশমও নাকি দেম্বেলে ও ওলিসকে ডানপ্রান্ত বা মাঝমাঠে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বন্দি না থেকে পুরো আক্রমণভাগে স্বাধীনভাবে রাজত্ব করার লাইসেন্স দিয়ে রেখেছেন।


বরুশিয়া ডর্টমুন্ডে থাকার সময় দুই পায়েই সমান দক্ষ এক গতিময় উইঙ্গার হিসেবে দেম্বেলের উত্থান বিশ্বফুটবলকে চমকে দিয়েছিল। তবে, বার্সেলোনায় তাঁর সময়টা চোট আর ধারাবাহিকতাহীনতায় কেটেছিল অম্ল-মধুর। পিএসজিতে আসার পর কোচ লুইস এনরিকে তাঁর খেলার ধরন খোলসসহ বদলে দেন। প্রথাগত উইঙ্গার থেকে দেম্বেলেকে তিনি রূপান্তর করেন এক ভয়ংকর সেন্ট্রাল অ্যাটাকারে।

শুরুতে এই পজিশন পরিবর্তন দেম্বেলে পুরোপুরি মেনে নিতে না পারলেও, এখন ব্যালন ডি’অরের বিবেচনায় চলে আসার পর তিনি বুঝছেন এটাই ছিল তাঁর ক্যারিয়ারের সেরা মোড়। এখন বল ছাড়াও মাঠে তাঁর অবদান আগের চেয়ে অনেক বেশি, আর ফ্রিল্যান্সারের মতো পুরো মাঠে ঘুরে খেলার স্বাধীনতাটাই এখন তাঁর সবচেয়ে প্রিয়।

এতদিন ক্যারিয়ারজুড়ে 'তরুণ প্রতিভা'র তকমা সেঁটে থাকা দেম্বেলে পিএসজিতে এসে এখন দলের অন্যতম সিনিয়র এবং ভরসার পাত্র। পিএসজির খোলনলচে বদলে ফেলার প্রক্রিয়ায় লুইস এনরিকে প্রথম দেম্বেলেকে বোঝান যে, তাকে এখন দলের নেতার ভূমিকা নিতে হবে।


দেম্বেলে জানান, গত দুই বছর ধরে এই ফর্মুলা আমার জন্য দারুণ খাটছে। কোচ আমাকে পরিষ্কার বলেছেন, দলে আমার ভূমিকা এখন অনেক বড়। তরুণ হোক বা সিনিয়ার, মাঠে প্রতিটি বলের পেছনে নিজের সেরাটা দিয়ে সবার জন্য আমাকে উদাহরণ তৈরি করতে হবে।

আর্সেনালের বিরুদ্ধে ইউরোপ সেরার মুকুট পরার মিশনের আগে দেম্বেলের এই চনমনে আত্মবিশ্বাস আর ফরাসি দলের আক্রমণের নতুন রসায়ন প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর