বিশ্বকাপের আগেই উত্তেজনা, মার্কিন নির্দেশনা মানবে না কঙ্গো

আপডেট : ২৪ মে ২০২৬, ১০:০০ এএম

বিশ্বকাপ ফুটবলের আসর শুরুর আগেই মাঠের বাইরের এক চরম নাটকীয় দ্বৈরথে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব হবার পর আমেরিকা সোজা জানিয়ে দিয়েছে, তাদের মাটিতে পা রাখার আগে কঙ্গো দলকে টানা ২১ দিন কঠোর আইসোলেশনে থাকতে হবে, অন্যথায় তাদের দেশে ঢুকতেই দেওয়া হবে না। তবে, পরাশক্তি আমেরিকার এই চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে কঙ্গো ফুটবল দল জানিয়ে দিয়েছে, তারা তাদের পূর্বনির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতিতে একচুলও পরিবর্তন আনছে না।

এই স্নায়ুযুদ্ধের সূত্রপাত শুক্রবার, যখন হোয়াইট হাউস টাস্কফোর্স ফর দ্য ওয়ার্ল্ড কাপের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গো দলকে কড়া হুঁশিয়ারি দেন। কঙ্গোতে ইবোলা ভাইরাসের অত্যন্ত বিপজ্জনক ‘বুন্দিবুগিও’ স্ট্রেনের প্রাদুর্ভাবের কারণে মার্কিন প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে।

জুলিয়ানি শনিবার আবারও স্পষ্ট করে বলেন, আমরা কঙ্গোকে খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, ১১ জুন হিউস্টনে আসার আগে বেলজিয়ামে যেখানে তারা অনুশীলন করছে, সেখানে টানা ২১ দিন তাদের কঠোর ‘বায়ো-বাবল’ বা জৈব-সুরক্ষা বলয় বজায় রাখতে হবে। আমরা কঙ্গো সরকারকেও সতর্ক করেছি, এই নিয়ম না মানলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এর চেয়ে ভালো করে বলা সম্ভব নয়।

বিশ্বকাপের কে-গ্রুপে থাকা কঙ্গোর মূল বেস ক্যাম্প হওয়ার কথা আমেরিকার হিউস্টনে। আগামী ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে পা রাখা আফ্রিকার এই দেশটির মিশন শুরু হওয়ার কথা। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়া এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

আমেরিকার এমন ‘একঘরে’ করার হুমকির মুখেও কঙ্গো শিবিরের মেজাজ বেশ চড়া। দলের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং তার ছয় দিন পর স্পেনের কাদিজে চিলির বিপক্ষে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচগুলো তারা খেলবেই। প্রীতি ম্যাচ খেলতে বেলজিয়াম ও স্পেন ভ্রমণ করলে আমেরিকার দেওয়া ২১ দিনের আইসোলেশনের শর্তটি সরাসরি লঙ্ঘিত হয়।


নিজেদের অনড় অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে কঙ্গোর এক কর্মকর্তা বলেন, আমাদের স্কোয়াডের কোনো খেলোয়াড়ই ডিআর কঙ্গো থেকে আসেননি। কোচ সেবাস্তিয়ান দেসাব্রেসহ পুরো স্কোয়াডের সবাই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। শুধু চলতি সপ্তাহের শুরুতে কঙ্গো থেকে দু’চারজন কর্মকর্তা বেলজিয়ামের ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে পরিস্থিতি বিবেচনা করে আগামী সপ্তাহে কঙ্গোর রাজধানী কিনশাসায় ভক্তদের দেয়া তিন দিনের এক জমকালো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছে দলটি।

এদিকে কঙ্গো ও প্রতিবেশী দেশ উগান্ডায় ইবোলার এই বিরল স্ট্রেনটি জাতীয় মহামারীতে রূপ নেয়ার ‘অত্যন্ত উচ্চ’ ঝুঁকিতে রয়েছে বলে শুক্রবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং একে আন্তর্জাতিক উদ্বেগের এক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কঙ্গোতে ইতিমধ্যেই প্রায় ৭৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৭৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

একদিকে প্রাণঘাতী ভাইরাসের ভয় আর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা, অন্যদিকে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কঙ্গোর ইউরোপ-ফেরত ফুটবলারদের খেলার জেদ, সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলের বিশ্বমঞ্চে এক চরম গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কঙ্গো শেষ পর্যন্ত হিউস্টনের বিমান ধরতে পারে নাকি ট্র্যাজেডির শিকার হয়, সেটাই এখন দেখার বিষয়।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর