বিশ্বকাপ দল ঘোষণায় আর্জেন্টিনার গোপন রহস্য ফাঁস!

আপডেট : ২৫ মে ২০২৬, ১০:০০ এএম

বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার জন্য ফিফার দেওয়া ১ জুনের ডেডলাইন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ফুটবল বিশ্বের বড় বড় দলগুলো যখন তাদের গুটি সাজিয়ে ফেলেছে, তখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো তাদের চূড়ান্ত তালিকা ঝুলিয়ে রেখেছে।

আলবিসেলেস্তে ভক্তদের নখ কামড়ানো এই উত্তেজনার মাঝেই বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির দল নির্বাচনের এক চরম রোমাঞ্চকর ও গোপন পদ্ধতির কথা ফাঁস করে দিয়েছেন তাঁর সহকারী এবং সাবেক ডিফেন্ডার রবার্তো আয়ালা।

জনপ্রিয় ফুটবল শো 'ক্ল্যাংক'-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আয়ালা জানান, স্কালোনি একা বসে দল বাছেন না, বরং ড্রেসিংরুমের ব্যাকস্টেজ জুড়ে চলে এক বিশাল গণতান্ত্রিক তামাশা! আয়ালা রসিয়ে রসিয়ে বলেন, কোচিং স্টাফের প্রতিটি সদস্যকে আলাদাভাবে নিজস্ব ২৬ জনের তালিকা তৈরি করতে হয়। এরপর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে সবাই সেই তালিকাগুলো পাঠাই। তারপর শুরু হয় চুলচেরা বিশ্লেষণ এবং সবশেষে লেও (স্কালোনি) নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।


হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই ৬ মাস্টারমাইন্ড

আয়ালার তথ্যমতে, স্কালোনির টেবিলে যাওয়ার আগে কোচিং স্টাফদের তরফ থেকে মোট ৬টি আলাদা স্কোয়াড জমা পড়ে। একটি তো স্বয়ং হেড কোচের নিজের, আর বাকি ৫টি আসে তাঁর বিশ্বস্ত সহযোগীদের কাছ থেকে। এই তালিকায় আছেন সাবেক তারকা ফুটবলার রবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমার, ম্যাচের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্তিন।

তবে আয়ালা দাবি করেছেন, আলাদা তালিকা হলেও তাদের চিন্তাভাবনার মধ্যে অমিল খুব কমই থাকে। বড়জোর একটা বা দুটা নাম এদিক-ওদিক হয়। আর সেই সামান্য অমিল দূর করতেই স্কালোনি সবাইকে নিয়ে তুমুল আলোচনায় বসেন, যেখানে চলে যুক্তি আর পাল্টা যুক্তির খেলা।


ইনজুরি আতঙ্ক ও স্কালোনির রাতের ঘুম হারাম

গত ১১ মে ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকাটি যে গুটি কয়েক দেশ প্রকাশ করেছিল, আর্জেন্টিনা ছিল তার অন্যতম। সেখান থেকে কাটছাঁট করে দলটিকে আপাতত ৩৫ জনে নামিয়ে এনেছেন স্কালোনি। কিন্তু ২৬ জনের চূড়ান্ত রূপরেখা দিতে গিয়ে তাঁর রাতের ঘুম হারাম হয়ে গেছে মূলত রক্ষণভাগের ইনজুরি জটের কারণে।

দলের এক নম্বর গোলকিপার এমিলিয়ানো 'দিবু' মার্তিনেসের আঙুল ভাঙার খবরের পর থেকে পুরো আর্জেন্টিনা শিবির তটস্থ। এর ওপর ডিফেন্সের তিন মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো, গনজালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনার শারীরিক কন্ডিশন নিয়েও চলছে প্রতিনিয়ত দোলাচল।

প্রতিদিন মেডিকেল রিপোর্ট দেখে তাদের মূল্যায়ন করতে হচ্ছে। এর মধ্যে আবার অ্যাকিলিস টেন্ডনের মারাত্মক চোটের কারণে ভিয়ারিয়ালের নির্ভরযোগ্য ডিফেন্ডার হুয়ান ফয়েথ দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন, যা স্কালোনির পরিকল্পনাকে বড় ধাক্কা দিয়েছে।

দল নির্বাচনের মূল মাপকাঠি কী হতে যাচ্ছে, তা খোলাসা করে আয়ালা বলেন, আমাদের তালিকার প্রায় ৮০ শতাংশ নাম একদম নিশ্চিত। বাকি ২০ শতাংশ নিয়ে আমাদের এখনো ভাবতে হচ্ছে, যা মূলত খেলোয়াড়দের বর্তমান ফর্ম এবং ফিটনেসের ওপর নির্ভর করছে।

তিনি আরও যোগ করেন, আমরা এখন হিসাব কষছি যদি কোনো ডিফেন্ডার শেষ মুহূর্তে ছিটকে যায়, তবে কি আমরা স্কোয়াডে বাড়তি একজন ডিফেন্ডার নেব নাকি মিডফিল্ডার? আমরা এমন খেলোয়াড় খুঁজছি যারা বহুমুখী অর্থাৎ প্রয়োজনে যারা ব্যাক-থ্রি বা ব্যাক-ফাইভ পজিশনেও নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে।

১ জুনের মাহেন্দ্রক্ষণের আগে স্কালোনির হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন যে তপ্ত আলোচনা আর রণকৌশলের ঝড় বইছে, তা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনকে কতটা নিঁখুত করে, সেটাই এখন দেখার অপেক্ষা।

এআরএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর