মার্কিন অভিবাসন পুলিশের আতঙ্কে লাখো দর্শক-সমর্থক

আপডেট : ২৭ মে ২০২৬, ১০:০০ এএম

দীর্ঘ ৫২ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। আগামী ১৪ জুন ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তারা শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। হাইতিয়ানদের জন্য এটি অত্যন্ত গর্বের এক ঐতিহাসিক মুহূর্ত হওয়ার কথা থাকলেও, গ্যালারিতে বসে নিজ দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার স্বপ্ন এখন ফিকে হতে বসেছে হাজারো অভিবাসীর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া ইমিগ্রেশন নীতি এবং মার্কিন অভিবাসন দপ্তর ‘আইসিই’ (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর ধরপাকড় আতঙ্কে খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়ার সাহস পাচ্ছেন না বহু সংখ্যালঘু ও অভিবাসী সমর্থক।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ওহাইওর এক হাইতিয়ান ট্রাক চালক এমিল নিজের উদ্বেগ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিশ্বের সামনে নিজের দেশের জাতীয় সঙ্গীত স্টেডিয়ামে দাঁড়িয়ে গাওয়াটা এক ঐতিহাসিক মুহূর্ত, যা কেউ মিস করতে চাইবে না। কিন্তু একই সাথে আমাকে দু’বার ভাবতে হচ্ছে। আমি আইসিই’র হাতে গ্রেপ্তার হতে চাই না। আমার আইনজীবী আমাকে এই সময়ে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন, যাতে বিমানবন্দরেই ধরা পড়তে না হয়।

এমিলের মতো এই ভয় তাড়া করে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল লাতিন ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকেও। সম্প্রতি মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এই ক্ষোভ ও আতঙ্ক আরও তীব্র হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, আইসিই-এর হাতে আটক ও বহিষ্কার হওয়া মানুষদের ৭০ শতাংশেরই কোনো অপরাধের রেকর্ড নেই। তারা বছরের পর বছর ধরে ট্যাক্স দিয়ে বৈধভাবে এখানে বাস করছেন। ট্রাম্প প্রশাসন হাইতিয়ানদের জন্য থাকা সাময়িক সুরক্ষা মর্যাদা বাতিল করতে চাওয়ায় এই সম্প্রদায়ের প্রায় সাড়ে আট লাখ মানুষ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।


আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে, গত বছর নিউ জার্সিতে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে যাওয়া এক আশ্রয়প্রার্থীকে তাঁর সন্তানদের সামনেই আইসিই গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়।

এই পরিস্থিতির কারণে আমেরিকার ঐতিহ্যবাহী ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’সহ ১২০টিরও বেশি নাগরিক অধিকার সংস্থা যৌথভাবে একটি ‘ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলার, সাংবাদিক এবং সাধারণ দর্শকরা বর্ণবৈষম্যমূলক আচরণ, অন্যায় গ্রেপ্তার বা অমানবিক নির্যাতনের শিকার হতে পারেন। যদিও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আশ্বস্ত করেছে, যারা বৈধভাবে এসেছেন তাদের ভয়ের কিছু নেই, শুধু অবৈধ অধিবাসীরাই তাদের আওতাভুক্ত।

অভিবাসন বিভাগের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে স্বয়ং স্টেডিয়ামের ভেতরেও। লস অ্যাঞ্জেলেসের সুবিশাল সোফি স্টেডিয়ামের প্রায় ২ হাজার হোটেল ও রেস্তোরাঁ কর্মীর ইউনিয়ন ‘ইউনাইট হেয়ার লোকাল ১১’ ঘোষণা দিয়েছে, বিশ্বকাপের ম্যাচ চলাকালীন যদি স্টেডিয়ামে আইসিই এজেন্ট বা অভিবাসন পুলিশ মোতায়েন করা হয়, তবে তারা সাথে সাথে কর্মবিরতি ও ধর্মঘটে যাবে।

স্টেডিয়ামের বাবুর্চি আইজ্যাক মার্টিনেজ জানান, এই খেলায় আইসিই’র কোনো ভূমিকা থাকা উচিত নয়। আমরা কাজে আসা বা বাড়ি ফেরার পথে গ্রেপ্তার ভয়ে বাঁচতে চাই না। কর্মীরা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছেন যাতে তাদের ব্যক্তিগত তথ্য কোনো গোয়েন্দা সংস্থা বা আইসিই’র সাথে শেয়ার না করা হয়। ফিফাও জানিয়েছে, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


আইসিই’র এই ভয়ানক আতঙ্কের পাশাপাশি অভিবাসী ও সাধারণ সমর্থকদের বিশ্বকাপ থেকে দূরে ঠেলে দিচ্ছে টিকিটের আকাশচুম্বী দাম। বোস্টনভিত্তিক রেডিও কনকর্ডের প্রতিষ্ঠাতা জুলিও মিডি আক্ষেপ করে বলেন, টিকিটের দাম এতো বেশি যে দুর্ভাগ্যবশত আমাদের হাইতিয়ান প্রবাসীদের পক্ষে তা কেনা অসম্ভব।

যেখানে ২০২২ কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩০২ ডলার, সেখানে এবারের বিশ্বকাপে ১২ জুন প্যারাগুয়ের বিরুদ্ধে আমেরিকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১,১২০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২,৭৩৫ ডলার পর্যন্ত।

অবশ্য টিকিটের এই আকাশছোঁয়া দামের পক্ষে সাফাই গেয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, চার বছর পর পর অনুষ্ঠিত এই বিশ্বকাপই ফিফার আয়ের একমাত্র উৎস এবং অলাভজনক সংস্থা হিসেবে ফিফা এই অর্থ দিয়ে বিশ্বের ২১১টি সদস্য দেশের ফুটবল উন্নয়নে সহায়তা করে থাকে। তবে সাধারণ ফুটবলপ্রেমীদের মতে, আইসিই’র আতঙ্ক আর এই উচ্চমূল্যের কারণে এবারের বিশ্বকাপ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

 

এআরএস
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর