ওগাওয়ার শেষ মুহূর্তের গোলে আইসল্যান্ডকে হারাল জাপান

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৪৭ এএম

টোকিওতে রোববার অনুষ্ঠিত বিশ্বকাপের  প্রস্তুতি ম্যাচে ইউরোপিয়ান দল আইসল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জাপান। ম্যাচের ৮৭ মিনিটে কোকি ওগাওয়ার দুর্দান্ত হেডার হ্যাকিং মোরিয়াসুর দলকে এই জয় উপহার দেয়। ঘরের মাঠে বিশ্বকাপের মহড়ার শেষ ম্যাচটিতে পুরো ফায়দা তুলতে না পারলেও, জয় দিয়েই বিদায় নিল 'সামুরাই ব্লু'রা।

ম্যাচটি জাপানের জন্য ছিল বেশ আবেগঘন। প্রায় চার বছর পর জাতীয় দলে নিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মায়া ইয়োশিদা। ম্যাচের ১৩তম মিনিটে মাঠ ছাড়ার সময় সতীর্থরা তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

ইয়োশিদা অধিনায়কের আর্মব্যান্ডটি তুলে দেন লিভারপুল তারকা ওয়াতায়ুন্দোর হাতে, যিনি ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। এছাড়া প্রায় দুই বছর পর ইনজুরি কাটিয়ে জাপানের রক্ষণভাগে দেখা গেছে সাবেক আর্সেনাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে। ১৪ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জাপানের বিশ্বকাপ অভিযানের আগে তোমিয়াসুর এই ফিটনেস ফিরে পাওয়া দলের জন্য স্বস্তির।

ম্যাচের শুরু থেকেই দুই দলই বেশ কিছু আক্রমণ শানায়। জাপানের কেইতো নাকামুরার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর আইসল্যান্ডের লোগি তোমাসনের ২৫ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে যায়। তাকেফুসা কুবো এবং নাকামুরার আক্রমণ আইসল্যান্ডের গোলরক্ষক হ্যাকন ভালডিমারসন চমৎকারভাবে নস্যাৎ করে দেন। প্রথমার্ধের শেষ দিকে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিও আইসল্যান্ডের থরহলসনের একটি নিশ্চিত শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধেও আইসল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল জাপানকে। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে ডেডলক ভাঙেন ওগাওয়া। ডান প্রান্ত থেকে ইউকিনারি সুগাওয়ার চমৎকার ক্রসে মাথা ছুঁইয়ে আইসল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন ওগাওয়া। বলটি পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

টানা অষ্টম বারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাপান এবার গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, তিউনিসিয়া এবং সুইডেনের মুখোমুখি হবে।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর