২৪ বছর পর তুর্কি ঝড়ের অপেক্ষায় বিশ্বকাপ

স্পটলাইটে আরদা গ্যুলার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:০০ এএম

দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপের মহামঞ্চে প্রত্যাবর্তন ঘটছে তুরস্কের। আর এই প্রত্যাবর্তন শুধুই একটি দলের ফেরা নয়, বরং রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক আরদা গ্যুলারের মতো এক ঝাঁক প্রতিভাবান তরুণ তুর্কির কাঁধে ভর করে বিশ্বজয়ের এক নতুন স্বপ্ন দেখা।

ফুটবলপ্রেমীদের মনে এখনো জ্বলজ্বল করছে ২০০২ সালের সেই সোনালী অতীত, যখন সেনোল গুনেসের অধীনে সেমিতে খেলে তৃতীয় হয়েছিল তুরস্ক। সেই রূপকথার স্মৃতি এবং বর্তমান তারুণ্যের জোয়ার—দুইয়ে মিলে তুর্কি সমর্থকদের আশা এখন আকাশচুম্বী। তবে মাঠের খেলায় ধারাবাহিকতার অভাব এবং বড় ম্যাচের চাপ সামলানোর মানসিকতা নিয়ে সংশয় কিন্তু এখনো কাটেনি।

প্রধান কোচ ভিনসেঞ্জো মন্তেল্লার অধীনে বেশ কিছু শ্বাসরুদ্ধকর ও কষ্টার্জিত জয়ের মাধ্যমে বাছাইপর্ব পার করেছে তুরস্ক। ইউরো ২০২৪-এর আশাব্যঞ্জক পারফরম্যান্সের পর দলটিকে নিয়ে যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে, তার মূল পোস্টার বয় হলেন আরদা গ্যুলার।


তুর্কি সমর্থকদের বিশ্বাস, বর্তমান দলটি গত কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড হতে যাচ্ছে। দলে গ্যুলার ছাড়াও আছেন জুভেন্টাসের ক্ষিপ্রগতির ফরোয়ার্ড কেনান ইলদিজসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা বেশ কয়েকজন তারকা।

তবে তুরস্কের এই স্বপ্নের বেলুন মাঝেমধ্যেই চেনা কিছু দুর্বলতার কারণে ফুসকে যাওয়ার ঝুঁকিতে পড়ে। গত সেপ্টেম্বর মাসে কোনিয়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ঘরের মাঠে ০-৬ গোলের লজ্জাজনক হার ছিল দলটির জন্য এক বিরাট ‘রিয়েলিটি চেক’।

এই বিধ্বস্ত পারফরম্যান্স প্রমাণ করেছে যে, আক্রমণভাগে যতই প্রতিভা থাকুক না কেন, বিশ্বের এলিট দলগুলোর চেয়ে এখনো বেশ পিছিয়ে আছে তারা। এই হার তুরস্কের সেই পুরনো দুর্নামকেই আবার সত্যি প্রমাণ করেছে, তারা নিজেদের দিনে যেকোনো পরাশক্তিকে মাটিতে নামিয়ে আনতে পারে, আবার যেকোনো মুহূর্তে আবেগপ্রবণ হয়ে ডিফেন্সে খেই হারিয়ে তাসের ঘরের মতো ভেঙেও পড়তে পারে।

রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক আরদা গ্যুলার      ছবি: সংগৃহীত
বিগত দুই দশক ধরে চলে আসা এই ধারাবাহিকতার অভাব দূর করতে কোচ মন্তেল্লা দলে কঠোর ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং মানসিক একাগ্রতা আনার আপ্রাণ চেষ্টা করছেন। ইউরো ২০২৪-এ তুরস্কের আগ্রাসী প্রেসিং এবং টেকনিক্যাল ফুটবল প্রশংসিত হলেও, অনেক ম্যাচেই তারা ব্যক্তিগত নৈপুণ্য এবং ভাগ্যের জোড়ে পার পেয়েছিল।

এবারের বিশ্বকাপে ডি-গ্রুপে খেলবে তুরস্ক, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট চলাকালীন অ্যারিজোনার মেসাতে থাকবে তাদের মূল বেস ক্যাম্প।

স্বাভাবিকভাবেই তুরস্কের ভাগ্য অনেকটাই নির্ভর করবে রিয়াল মাদ্রিদ তারকা আরদা গ্যুলারের পায়ের জাদুর ওপর। যার সৃষ্টিশীল ফুটবল ইতিমধ্যে তাকে দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকায় পরিণত করেছে এবং ভক্তরা আশা করছেন তাঁর হাত ধরেই তুরস্ক ফুটবলের এক নতুন যুগের সূচনা হবে।

মজার ব্যাপার হলো, গ্যুলারসহ এই স্কোয়াডের অনেক খেলোয়াড়ের জন্মই হয়নি ২০০২ সালে, যখন তুরস্ক তাদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য পেয়েছিল। সেই ঐতিহাসিক গৌরব আজ তুর্কি ফুটবলের লোকগাথা বা রূপকথায় পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন প্রজন্ম নিজেদের নতুন কোনো ইতিহাস লিখতে পারে নাকি চিরচেনা সেই মানসিক অস্থিরতা আর ধারাবাহিকতাহীনতার বেড়াজালে আটকে পড়ে বিশ্বমঞ্চের স্বপ্ন অধরাই থেকে যায়।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর