ঘুরে দাঁড়ানোর মিশনে মুখোমুখি ইকুয়েডর ও কুরাসাও

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের তেতো স্বাদ পেয়ে ই-গ্রুপের  দ্বিতীয় রাউন্ডে আজ একে অপরের মুখোমুখি হচ্ছে ইকুয়েডর ও কুরাসাও। দু’দলের জন্যই রোববার ভোর ৬টার ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার এবং নকআউটের আশা বাঁচিয়ে রাখার মোক্ষম সুযোগ।

ফিলাডেলফিয়াতে আইভরি কোস্টের বিপক্ষে পুরো ৯০ মিনিট সমানে-সমান লড়াই করেও শেষ মুহূর্তের (৯০ মিনিটে) গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছিল ইকুয়েডর। দুই বছর এবং টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এমন হার ল্যাটিন আমেরিকার দলটির জন্য ছিল এক বড় ধাক্কা।


অন্যদিকে, বিশ্বমঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছে কুরাসাওকে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাই দুই দলই চাইবে জয়ের সরণিতে ফিরতে।

চলতি বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণের কারণে এবার নকআউটে যাওয়ার সমীকরণ অনেকটাই সহজ। গ্রুপ পর্বে চার পয়েন্ট পেলেই পরের রাউন্ড নিশ্চিত, এমনকি কিছু ক্ষেত্রে তিন পয়েন্ট নিয়েও শেষ বত্রিশে জায়গা করে নেওয়া সম্ভব। তাই ই-গ্রুপের বাকি দলগুলোর মতো ইকুয়েডরও কুরাসাও ম্যাচটিকে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে দেখছে।


ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে গত ম্যাচে ৩-৪-৩ ফরমেশনে দল সাজালেও আজ রক্ষণভাগ থেকে একজন ডিফেন্ডার কমিয়ে মাঝমাঠে বা আক্রমণে একজন বাড়তি ক্রিয়েটর বা আক্রমণাত্মক খেলোয়াড় যোগ করতে পারেন, যাতে কোনো রকম চাপ ছাড়াই ম্যাচটি পকেটে পোরা যায়।

ইকুয়েডরের সবচেয়ে বড় ভরসার নাম ৩৬ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করা এই তারকা প্রথম ম্যাচে পোস্টের গায়ে বল লাগিয়ে গোলবঞ্চিত হন। পুরো ফিটনেসে গত ম্যাচে ৯০ মিনিট খেলা ভ্যালেন্সিয়াই দলটির আক্রমণের মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছেন।


ইকুয়েডরের স্কোয়াডে ভ্যালেন্সিয়া ছাড়া অন্য কোনো স্ট্রাইকারের আন্তর্জাতিক গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে না পৌঁছালেও দলটিতে রয়েছে একঝাঁক প্রতিভাবান তারকা। ডিফেন্সে পিয়েরো হিনকাপি ও উইলিয়ান পাচো, মাঝমাঠে চেলসির মোইসেস কাইসেদো ও তরুণ কেন্দ্রি পায়েজ এবং আক্রমণে গঞ্জালো প্লাটা কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে চুরমার করতে প্রস্তুত।

বিপরীতে, ডাচ কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে থাকা কুরাসাও জার্মানির বিপক্ষে প্রথম ৩৮ মিনিট যেভাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে রেখেছিল এবং লিভানো কোমেনেনসিয়ার মাধ্যমে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোলটি পেয়েছিল, সেই ইতিবাচক দিকগুলোই আজ কাজে লাগাতে চাইবে।


যদিও প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোল হজমের পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভেঙে পড়েছিল ‘ব্লু ওয়েভ’ খ্যাত দলটি। ম্যাচে তাদের মূল চ্যালেঞ্জ হবে জার্মানির বিপক্ষে প্রথম ৩৫-৩৮ মিনিটের সেই দারুণ পারফরম্যান্স পুরো ৯০ মিনিট ধরে রাখা। কুরাসাও শিবিরে কোনো ইনজুরির সমস্যা নেই।

আক্রমণভাগে অধিনায়ক লিয়েন্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনার অভিজ্ঞতা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড তাহিথ চংয়ের গতি আজ ইকুয়েডরের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারে।

ভৌগোলিক দিক থেকে দুই দল কাছাকাছি অঞ্চলের হলেও আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক দেখা। প্রথম ম্যাচে হারের পর নকআউটের দৌড়ে টিকে থাকতে ইকুয়েডর যেখানে মরিয়া, সেখানে কুরাসাওয়ের লক্ষ্য বিশ্বমঞ্চে বড় কোনো অঘটন ঘটানো।

তবে কাগজ-কলমের শক্তি ও অভিজ্ঞতার বিচারে ইকুয়েডরই এই ম্যাচের নিরঙ্কুশ ফেভারিট। ফুটবল পণ্ডিতদের নিখুঁত প্রেডিকশন বলছে, আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ইকুয়েডর ৩-০ ব্যবধানে কুরাসাওকে অনায়াসে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেবে।

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর