সুইসদের কাছে হেরেও নকআউট পর্বে স্বাগতিক কানাডা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৪৯ এএম

বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে কানাডার ঘরের মাঠে স্বপ্নের মতো চলতে থাকা যাত্রাটিতে হঠাৎই ছন্দপতন। বি-গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান খুঁইয়েছে জেসি মার্শের দল।

এই হারের ফলে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবই হাতছাড়া হয়নি, বরং নকআউটের পরের ধাপগুলো খেলার জন্য কানাডাকে এখন পাড়ি জমাতে হবে সীমান্তের ওপারে যুক্তরাষ্ট্রে।

ছবি: সংগৃহীত
বিসি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে সুইসরা তাদের আসল রূপ দেখায়। রুবেন ভার্গাস এবং জোহান মানজাম্বির গোলে সুইজারল্যান্ড যখন ২-০ ব্যবধানে এগিয়ে যায়, তখন স্বাগতিক গ্যালারিতে নেমে এসেছিল পিনপতন নীরবতা।

৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রমিজ ডেভিড গোল করে কানাডার আশা বাঁচিয়ে তুলেছিলেন। স্টেডিয়াম জুড়ে তখন ড্রাম আর চিৎকারের নতুন ঢেউ, ড্র করলেই গ্রুপ সেরা, এই সমীকরণে কানাডা তখন মরিয়া। কিন্তু সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলের দেয়াল ভাঙার মতো নিখুঁত কোনো আক্রমণ আর সাজাতে পারেনি ‘লেস রুজেস’রা।

ছবি: সংগৃহীত
কানাডা এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে এর আগে যত পয়েন্ট পেয়েছিল, তা ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথমবার নকআউটে ওঠার গৌরবও তাদের ঝুলিতে। কিন্তু শীর্ষস্থান না পাওয়ায় সব হিসাব-নিকাশ উল্টে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড তাদের পরবর্তী রাউন্ডের ম্যাচটি খেলবে ভ্যাঙ্কুভারে নিজেদের ঘরের মাঠে, যেখানে কানাডার খেলার কথা ছিল।

এখন কানাডার সামনে এক নতুন ও কঠিন বাস্তব। নকআউটের রাউন্ড অফ ৩২-এ তাদের মোকাবিলা করতে হবে এ-গ্রুপের রানার্সআপ দল- চেকিয়া, দক্ষিণ কোরিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার যে কোনো একজনকে। এই ম্যাচটি হবে আগামী রোববার লস অ্যাঞ্জেলেসের অদূরে সোফি স্টেডিয়ামে।

ছবি: সংগৃহীত
জেসি মার্শ এবং তার শিষ্যদের জন্য সবচেয়ে বড় আক্ষেপ হলো, তারা তাদের বিশ্বকাপ জয়ের যাত্রাটি কানাডার মাটিতে আর দীর্ঘায়িত করতে পারছেন না। র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে থাকা সুইসদের বিপক্ষে কানাডার এই লড়াই ছিল সাহসিকতার, কিন্তু অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানে স্বাগতিকরা।

দেশের মাঠের চেনা দর্শক আর আপন পরিবেশ ছেড়ে এখন মার্কিন মুলুকে গিয়ে নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে কানাডাকে। নকআউট পর্বের এই নতুন লড়াইয়ে তারা কি পারবে কানাডার দর্শকদের জন্য আবারও জয়ের হাসি নিয়ে ফিরতে? উত্তর পেতে তাকিয়ে থাকতে হবে আগামী রবিবারের সেই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে!

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর