মেসিদের সঙ্গে খেলতে পারা অনেক সম্মানের: বুবিস্তা

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

স্পেন ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তিকে রুখে দিয়ে আগেই চমকে দিয়েছিল তারা। এবার এশিয়ান জায়ান্ট সৌদি আরবকে স্তব্ধ করে দিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অবিশ্বাস্য রূপকথা লিখল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপের এইচ-গ্রুপের শেষ ম্যাচে আমেরিকার হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। আর ঐতিহাসিক এই অর্জনের পর মহানাটকীয়ভাবে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা!

গ্রুপ পর্বের একটি ম্যাচও না হেরে, সবকটি ম্যাচ ড্র করে নকআউটে পা রাখা কেপ ভার্দে শিবিরে এখন উৎসবের আমেজ। সংবাদ সম্মেলনে নিজের দেশের জাতীয় পতাকা জড়িয়ে হাজির হন দলটির মাস্টারমাইন্ড কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, ফুটবল দুনিয়ায় যিনি ‘বুবিস্তা’ নামেই সমধিক পরিচিত।

আবেগাপ্লুত বুবিস্তা সাংবাদিকদের বলেন, অনুভূতিটা এখনো একদম তাজা। অবশ্যই আমরা এই পর্যন্ত আসার স্বপ্ন দেখেছিলাম এবং মনেপ্রাণে বিশ্বাস করেছিলাম যে এটা সম্ভব। আমাদের ছেলেরা পুরো বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য মুখিয়ে ছিল। আমরা হয়তো একটি ছোট দেশ, কিন্তু নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করি।

আগামী ম্যাচে আমেরিকার মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। শক্তিশালী এই প্রতিপক্ষ এবং ফুটবল ঈশ্বর মেসির মুখোমুখি হওয়ার রোমাঞ্চ প্রকাশ করে বুবিস্তা বলেন, আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে লড়াই করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আর্জেন্টিনার সঙ্গে আমাদের এক ঐতিহাসিক সামাজিক সম্পর্ক রয়েছে; বহু কেপ ভার্দিয়ান সেখানে অভিবাসী হিসেবে বছরের পর বছর বসবাস করছেন। তবে, মাঠের লড়াইয়ে আমরা আমাদের নিজস্ব পরিচিতি ও খেলার ধরন বজায় রেখেই লড়াই করতে চাই।

তিনি আরও যোগ করেন, আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে খেলবো। আমরা জানি আর্জেন্টিনা দলে লিওনেল মেসি আছেন, যিনি অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার। একজন কেপ ভার্দিয়ান হিসেবে মেসির বিরুদ্ধে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলাটা সত্যিই অনেক আনন্দের ও দারুণ একটি অভিজ্ঞতা।

সবশেষে, বিশ্বকাপের এই ঐতিহাসিক সাফল্যের পেছনের মূল মন্ত্রটি জানিয়ে বুবিস্তা বলেন, দলের সবার মধ্যকার দারুণ একতা আর প্রচণ্ড মানসিক শক্তিই আমাদের আজ এই রূপকথার মঞ্চে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, স্পেন, উরুগুয়ে আর সৌদিকে আটকানো কেপ ভার্দের এই জমাট রক্ষণভাগ মায়ামির মাঠে আর্জেন্টিনার বিশ্বসেরা আক্রমণভাগকে কতটা বেগ দিতে পারে!

একাত্তর/এআরএস
ফুটবল যে আমেরিকার মাটির কোনো প্রান্তিক খেলা নয়, বরং পুরো দুনিয়া শাসন করা এক নম্বর রাজত্ব, চলতি ২০২৬ বিশ্বকাপ যেন মার্কিন নাগরিকদের সেই হুশ ফিরিয়ে দিচ্ছে। আর, এই ফুটবল জোয়ারের সবচেয়ে বড় ধাক্কাটি...
ঘানার সাথে গোলশূন্য ড্র করে গত মঙ্গলবার বোস্টনে পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। আর এই ধাক্কার পর থ্রি লায়ন্সদের নতুন ডাগআউট মাস্টার টমাস টুখেল বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই...
মাঠের লড়াইয়ে ভিএআর ট্র্যাজেডির পর এবার মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভ্রমণ বিধিনিষেধ নিয়ে আমেরিকার ওপর ক্ষোভে ফেটে পড়লেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। গত শুক্রবার সিয়াটলে মিশরের সাথে ১-১ গোলে ড্র...
ফিফা যখন বিশ্বকাপের দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ফুটবল বিশ্বের অনেক পণ্ডিতই নাক সিটকেছিলেন। কিন্তু গত শুক্রবার আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে যা ঘটল, তা যেন ফিফার সেই বর্ধিত...
ফুটবল যে আমেরিকার মাটির কোনো প্রান্তিক খেলা নয়, বরং পুরো দুনিয়া শাসন করা এক নম্বর রাজত্ব, চলতি ২০২৬ বিশ্বকাপ যেন মার্কিন নাগরিকদের সেই হুশ ফিরিয়ে দিচ্ছে। আর, এই ফুটবল জোয়ারের সবচেয়ে বড় ধাক্কাটি...
মধ্যপ্রাচ্যে আবারও বড়ো ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ইরানের প্রধান প্রধান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত...
ঘানার সাথে গোলশূন্য ড্র করে গত মঙ্গলবার বোস্টনে পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। আর এই ধাক্কার পর থ্রি লায়ন্সদের নতুন ডাগআউট মাস্টার টমাস টুখেল বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই...
মাঠের লড়াইয়ে ভিএআর ট্র্যাজেডির পর এবার মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভ্রমণ বিধিনিষেধ নিয়ে আমেরিকার ওপর ক্ষোভে ফেটে পড়লেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। গত শুক্রবার সিয়াটলে মিশরের সাথে ১-১ গোলে ড্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর