টরন্টোর মঞ্চে নোরা ফাতেহি ও ইলিয়ানার তুমুল ঝড়!

আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:৪০ এএম

ফিফা বিশ্বকাপের ইতিহাসে যা কখনো ঘটেনি, এবার ২০২৬ সালের আসরে ঠিক তাই ঘটিয়ে দেখাল তিন আয়োজক দেশ। মেক্সিকোর পর এবার শুক্রবার, বাংলাদেশ সময় রাতে ১১টায় জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাস গড়লো কানাডা।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে আন্তঃসংযুক্ত ও ধারাবাহিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিখ্যাত ইতালীয় ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নিখুঁত পরিচালনায় টরন্টোর ‘বিএমও ফিল্ড’ স্টেডিয়ামে বসেছিল তারার মেলা।

আর সেই মঞ্চে বলিউডের হার্টথ্রব ও মরক্কো-কানাডিয়ান তারকা নোরা ফাতেহি এবং ফিলিস্তিনি-চিলিয়ান গায়িকা ইলিয়ানার কোমরের হিল্লোল আর সুরের জাদুতে বুঁদ হয়ে রইল পুরো বিশ্ব।

বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে কানাডার মূল ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হয় এই সাংস্কৃতিক মহারণ। যার মূল থিম ছিল, সীমানা ছাড়িয়ে ফুটবল কীভাবে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে দেয়। এর আগে বৃহস্পতিবার মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শাকিরা ও বার্না বয়ের ধামাকার পর, শুক্রবার টরন্টোর মঞ্চ যেন বিনোদনের পারদ আরও কয়েক কাঠি ওপরে তুলে দিল।

টরন্টোর মঞ্চে নোরার পা রাখা মাত্রই গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক আসন ছেড়ে নাচতে বাধ্য হন। নোরা ফাতেহি মঞ্চে এসে তাঁর অফিশিয়াল ফিফা গান ‘সির সির’ পরিবেশন করেন। মরক্কোর জনপ্রিয় ফুটবল স্লোগান ‘সির সির’ (যার অর্থ- এগিয়ে যাও, এগিয়ে যাও) থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই গানটি পুরো স্টেডিয়ামে উন্মাদনার সুনামি বয়ে আনে।

নোরার সাথে এই গানে সুর মিলিয়েছেন ভেজেড্রিম এবং সঞ্জয়। মরক্কোর দারিজা, আরবি, ফ্রেঞ্চ এবং ইংরেজির এক চমৎকার ফিউশন এই ট্র্যাকটি ইতিমধ্যেই বিশ্বকাপের গ্লোবাল থিম সংয়ে রূপ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের একেবারে শেষ অঙ্কে মঞ্চে আগুন লাগান ২৪ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত গায়িকা ইলিয়ানা এবং কানাডিয়ান সঙ্গীত তারকা জেসি রেইয়েজ। এবারের বিশ্বকাপের ১৮টি অফিশিয়াল গানের অন্যতম সেরা ট্র্যাক ‘ইলুমিনেট’ লাইভ গেয়ে অনুষ্ঠান শেষ করেন এই দুই ললনা।

কেটি পেরির ‘রোর’ কিংবা মাইলি সাইরাসের ‘রেক্টিং বল’-এর মতো ব্লকবাস্টার গানের জন্মদাতা কানাডিয়ান হিটমেকার সার্কিট এই গানটি প্রযোজনা করেছেন।

টরন্টোর এই ঐতিহাসিক ফুটবল উৎসবের শুরুটা অবশ্য হয়েছিল কানাডার আদিবাসী ঐতিহ্যের ছোঁয়ায়। কানাডার আদিবাসী পটভূমির জনপ্রিয় গায়ক উইলিয়াম প্রিন্স নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একে একে মঞ্চ মাতান কানাডিয়ান পপ আইকন অ্যালেসিয়া কারা, বিখ্যাত মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট।

পপ, রক আর বৈশ্বিক সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া কানাডার এই মহাকাব্যিক উদ্বোধনী অনুষ্ঠান যে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অনেকদিন ধরে টাটকা থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না!

এআরএস
বিশ্বকাপ ফুটবলে নিজেদের ষষ্ঠ ট্রফি বা ‘হেক্সা’ মিশন শুরু করার আগেই এক বিরাট পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলো ব্রাজিল শিবিরে। শনিবার মরক্কোর বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই অফ-ফিল্ডের নোংরা রাজনীতি আর মার্কিন ইমিগ্রেশনের একগুঁয়েমি এই ফুটবল মহোৎসবকে বিষাক্ত করে তুলেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের...
ব্রাজিল ফুটবল দলের বর্তমান স্কোয়াডের দুই তরুণ ফুটবলার যখন জন্মও নেননি, তখন শেষবারের মতো ২০০২ সালে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখেছিল সেলেসাওরা। ব্রাজিলের এক পুরো প্রাপ্তবয়স্ক প্রজন্ম বড়...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর