প্যারাগুয়েকে গুঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ‘শো-টাইম’ শুরু

আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:০৭ পিএম

ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা যেমন হওয়া উচিত ছিরো, ঠিক তেমন দাপুটে এক জয় দিয়েই অভিযান শুরু করলো সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ৭০ হাজার ৪৯২ জন দর্শকের সামনে ‘শো-টাইম’ ফুটবল উপহার দিয়ে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের আগের দিনই কোচ পোচেত্তিনো খেলোয়াড়দের চাপমুক্ত হয়ে আনন্দ ও মনোযোগ দিয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন। মাঠের লড়াইয়ে কোচের সেই কৌশলের শতভাগ বাস্তবায়ন দেখাল স্বাগতিকেরা। প্রথমার্ধের ৪৫ মিনিটেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় প্যারাগুয়ে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশের সময় সকালে খেলার শুরু থেকেই ক্রিশ্চিয়ান পুলিসিক এবং মালিক টিলম্যানদের আক্রমণাত্মক ফুটবলের সামনে কোণঠাসা হয়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই লিড নেয় যুক্তরাষ্ট্র। টিম রিমের পাস থেকে বল পেয়ে উইঙ্গার অ্যালেক্স ফ্রিম্যান তা বাড়িয়ে দেন ওয়েস্টন ম্যাকেনির দিকে। জুভেন্টাসের এই মিডফিল্ডারের শট প্যারাগুয়ের দামিয়ান বোবাদিয়ার গায়ে লেগে জালে জড়ালে উৎসবে মাতে পুরো স্টেডিয়াম।

ম্যাচের পরিসংখ্যান:

  • পজিশন:

যুক্তরাষ্ট্র ৬২% — ৩৮% প্যারাগুয়ে

  • শট অন টার্গেট:

যুক্তরাষ্ট্র ১৬ — ১ প্যারাগুয়ে

  • শট অফ টার্গেট:

যুক্তরাষ্ট্র ১০ — ৮ প্যারাগুয়ে

  • কর্নার:

যুক্তরাষ্ট্র ৩ — ১ প্যারাগুয়ে

  • ফাউল:

যুক্তরাষ্ট্র ১৪ — ১৬ প্যারাগুয়ে

  • ফলাফল:

যুক্তরাষ্ট্র ৪ — ১ প্যারাগুয়ে

এরপর শুরু হয় ফোলারিন বালোগুনের ম্যাজিক। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই প্রথমার্ধের ২০ মিনিটের ব্যবধানে দুর্দান্ত দুটি গোল করেন এই স্ট্রাইকার। ৩১তম মিনিটে পুলিসিকের ক্রস থেকে নিজের প্রথম গোলটি করার পর, প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে টিলম্যানের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্যারাগুয়ে ডিফেন্ডার গুস্তাভো গোমেজকে বোকা বানিয়ে টপ কর্নারে চমৎকার এক শটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বালোগুন।

দ্বিতীয়ার্ধের শুরুতে তারকা খেলোয়াড় পুলিসিককে সতর্কতামূলক কারণে তুলে নেন কোচ পোচেত্তিনো। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের ৭৩তম মিনিটে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে একটি গোল শোধ করে তারা। টাইলার অ্যাডামসের একটি ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে মিগেল আলমিরন ও হুলিও এনসিসোর সহায়তায় প্যারাগুয়ের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন পালমেইরাসের বদলি উইঙ্গার মাউরিসিও।

তবে ম্যাচের শেষ মুহূর্তে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জিও রেইনা। বদলি হিসেবে মাঠে নেমেই বুটের বাইরের অংশের জাদুকরী ছোঁয়ায় বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

বড়ো ব্যবধানে জিতলেও মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিস ও রক্ষণভাগের কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে এই ম্যাচে, যা নিয়ে পরের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া এবং তুরস্কের বিপক্ষে ভুগতে হতে পারে স্বাগতিকদের। তবে ঘরের মাঠে কোটি ভক্তের চাপের মুখে ভেঙে না পড়ে প্রথম ম্যাচেই যে দাপট যুক্তরাষ্ট্র দেখিয়েছে, তা টুর্নামেন্টে তাদের দূরযাত্রারই আভাস দিচ্ছে।

একাত্তর/এসি
ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র আগের আসরগুলোর মতো পরিবেশ তৈরি করতে পারেনি বরং এবার একটি উত্তেজনাপূর্ণ ও রাজনৈতিক আবহ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন ইরানের জাতীয় ফুটবল দলের তারকা...
ফুটবল বিশ্বকাপে মার্কিন মুলুকে ইরানের ম্যাচগুলোকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো। এবারের স্কোয়াডে ঘরোয়া লিগের চেয়ে প্রবাসী বা বিভিন্ন বিদেশী ক্লাবে খেলা তারকাদের ওপরই...
ঘরের মাঠে বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক এই মাহেন্দ্রক্ষণে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মার্কিন...
যারা অতীতে নির্বাচন ও জাতীয় সংসদকে ভয় পেয়েছে, তারাই বারবার গণতন্ত্রের পথে অন্ধকারের পথ খুঁজেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর...
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে ভোরে ফুটবল দুনিয়ার অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকান পরাশক্তি মরক্কো। হাই-প্রোফাইল এই মহারণের ঠিক আগমুহূর্তে মরক্কো...
আঞ্চলিক জোট হিসেবে সার্কের ঐক্য যারা চায় না, তাদের অন্য যেকোনো ঐক্যকে আমরা সন্দেহের চোখে দেখবো—বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশ আঞ্চলিকতার জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর