যারা নির্বাচন ও সংসদকে ভয় পায়, তারাই অন্ধকারে পথ খোঁজে: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

যারা অতীতে নির্বাচন ও জাতীয় সংসদকে ভয় পেয়েছে, তারাই বারবার গণতন্ত্রের পথে অন্ধকারের পথ খুঁজেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত দেশে যতোগুলো ইতিহাসের বাঁকবদল ঘটেছে, তার মধ্যে জুলাই গণঅভ্যুত্থান এবং নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শনিবার (১৩ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আশি-নব্বই দশক ছাত্র মুভমেন্ট’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘তারেক রহমানের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় বেইমানের খেতাব ধারণ করে স্বৈরাচারী এরশাদের অধীনে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলো, তেমনি জামায়াত ইসলামীও ইসলামের লেবাস ধারণ করে এরশাদের সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলো।

দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সঠিকভাবে পাঠ করতে হলে জুলাই গণঅভ্যুত্থানকে যেমন স্বীকৃতি দিতে হবে, ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনকেও সমানভাবে গুরুত্ব ও স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, যারা মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে ভয় পায়, তারাই বারবার অন্ধকার পথ বেছে নিয়ে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে। দেড় দশকের স্বৈরশাসনের পতন ঘটিয়ে এখন তারেক রহমানের ভাবনায় আগামী দিনের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আশি ও নব্বই দশকের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের মতামত তুলে ধরেন।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
আঞ্চলিক জোট হিসেবে সার্কের ঐক্য যারা চায় না, তাদের অন্য যেকোনো ঐক্যকে আমরা সন্দেহের চোখে দেখবো—বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশ আঞ্চলিকতার জন্য...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হতে যাচ্ছে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম একাত্তরকে এই তথ্য জানান। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ছয়জন মারা গেছেন। 
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের দুই আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকা এবং ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় সড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর