গ্রুপ সেরার লড়াইয়ে সতর্ক মেক্সিকো-দক্ষিণ কোরিয়া

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এস্তাদিও আজটেকায় দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে সহ-স্বাগতিক মেক্সিকো। তিন-তিনটি লাল কার্ডের সেই উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে ৩ পয়েন্ট পকেটে পুরলেও, মাঠের পারফরম্যান্স নিয়ে মেক্সিকান ফুটবল ভক্ত ও সমালোচকদের মন ভরাতে পারেননি কোচ হাভিয়ের আগিরেরে। দলের খেলায় ঘাটতি ছিল স্পষ্ট।

আর তাই গ্রুপ ‘এ’-র দ্বিতীয় ম্যাচে নামার আগে বেশ সতর্ক মেক্সিকো শিবির। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় গুয়াদালাহারার মাঠে তাদের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া, যারা নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। এই ম্যাচের জয়ী দল যে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে মেক্সিকান বস হাভিয়ের আগিরেরে নিজের দল নিয়ে স্পষ্ট ও ঝাঁঝালো মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রথম ম্যাচে মাঝমাঠে বলের দখল রাখতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, আর বক্সের ভেতরেও আমরা বেশ কিছু নিশ্চিত সুযোগ হাতছাড়া করেছি। বিশ্বকাপে স্নায়ুচাপ থাকাটা স্বাভাবিক, আমি খেলোয়াড়দের বলেছি চাপকে মেনে নিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে নিয়ে নিজের সমীহের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, গত সেপ্টেম্বরের প্রীতি ম্যাচে ওদের বিরুদ্ধে আমরা ২-২ গোলে ড্র করেছিলাম। কোরিয়া দলের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। মাঝমাঠ থেকে তাদের দ্রুত আক্রমণগুলো প্রতিপক্ষের জন্য মারাত্মক রূপ নেয়। তবে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি এবং আশা করি মাঠে ছেলেরা তার প্রতিফলন দেখাবে।


মেক্সিকোর বিপক্ষে এই মহারণে নামার আগে দলের রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, দারুণ আত্মবিশ্বাসী দক্ষিণ কোরিয়ার মাস্টারমাইন্ড হং মিউং-বো। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও যেভাবে তাঁর দল কামব্যাক করেছে, তা খেলোয়াড়দের মনোবল আকাশচুম্বী করে দিয়েছে।

হং মিউং-বো বলেন, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি, প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে এনেছে। মেক্সিকোর খেলার শৈলী চেলোদের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং তারা ঘরের মাঠে আমাদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলবে। আমি এই বিষয়ে দলের সবাইকে সতর্ক করেছি এবং সেই অনুযায়ী আমরা রণকৌশল সাজিয়েছি।


পরিসংখ্যান অবশ্য মেক্সিকোর পক্ষেই কথা বলছে। দুই দলের মধ্যকার অতীত ১৪ বারের দেখায় মেক্সিকোর জয় ৯টিতে, যেখানে দক্ষিণ কোরিয়া জিতেছে মাত্র ২টি ম্যাচে এবং বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি বিশ্বকাপের মঞ্চে এর আগের দুটি দেখায়ও শেষ হাসি হেসেছে মেক্সিকানরাই।

শুধু তাই নয়, বিশ্বকাপে এশিয়ান দলগুলোর বিরুদ্ধে খেলা নিজেদের ৫টি ম্যাচের সব কটিতেই জয়ের শতভাগ রেকর্ড রয়েছে মেক্সিকোর। তবে গুয়াদালাহারার মাঠে মেক্সিকোর সাম্প্রতিক রেকর্ড খুব একটা সুবিধার নয়, এখানে শেষ ৩ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা। অন্যদিকে কনকাকাফ অঞ্চলের দলগুলোর বিরুদ্ধে শেষ ৩ ম্যাচে জয়ের মুখ দেখেনি কোরিয়াও।


এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দু’লই কিছুটা স্কোয়াড সমস্যায় ভুগছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল কার্ড দেখায় মেক্সিকোর তারকা ডিফেন্ডার সিজার মন্টেস এই ম্যাচে নিষিদ্ধ থাকছেন। অন্যদিকে অ্যাঙ্কালের চোটে দক্ষিণ কোরিয়া শিবিরে শঙ্কা তৈরি হয়েছে বে জুন-হো এবং কিম টে-হিয়নকে নিয়ে।

তবে মেক্সিকোর ফরোয়ার্ড রাউল জিমেনেজ কোরিয়ার বিরুদ্ধে খেলা শেষ দুই ম্যাচেই গোল পাওয়ায় কিছুটা স্বস্তিতে থাকবে মেক্সিকানরা। ইতিহাসের প্রথমবার বিশ্বকাপের শুরুর দুই ম্যাচেই জয়ের রেকর্ড গড়তে মরিয়া দক্ষিণ কোরিয়া বনাম ঘরের মাঠে আধিপত্য বজায় রাখার লড়াইয়ে নামা মেক্সিকো, সব মিলিয়ে ফুটবল বোদ্ধারা গুয়াদালাহারায় একটি টানটান উত্তেজনাপূর্ণ ও ফুটবল ওঝা আর বাজিগররা সমানে-সমান লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন, যার সম্ভাব্য ফলাফল হতে পারে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র!

এআরএস
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে পেন্টাজয়ী ব্রাজিল। দলের এমন নড়বড়ে পারফরম্যান্স নিয়ে যখন দেশজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই এক বিস্ফোরক ও রসাত্মক মন্তব্য করে...
কাতার ও কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিড নিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট হারানোর ক্ষত এখনো দগদগে। বিশ্বকাপের বি-গ্রুপের সেই হতাশা কাটিয়ে এবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইউরোপের দুই দল...
ফুটবল বিশ্বকাপের মঞ্চে দুই দলেরই অতীত ইতিহাস কেবলই হারের বৃত্তে বন্দি ছিল। তবে চলতি ২০২৬ বিশ্বকাপের ‘গ্রুপ বি’-এর প্রথম ম্যাচেই সেই বৃত্ত ভেঙে ১টি করে পয়েন্ট ঝুলিতে পুরেছে কানাডা ও কাতার। এবার...
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ৪৮ দলের ইতিহাসের বৃহত্তম ফুটবল বিশ্বকাপ। আসরে ৪৭ ও ৪৮তম দল হিসেবে উজবেকিস্তান ও কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলার মাধ্যমে শেষ হলো সব দলের উদ্বোধনী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর