ইরাকের জালে তিন গোল, এমবাপের কীর্তিতে শেষ ৩২’এ ফ্রান্স

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

শততম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। ঝড়ো আবহাওয়ার কারণে বিরতির সময় প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরাসিরা।

ফিলাডেলফিয়ার লিনকন ফিনান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৪ মিনিটে এমবাপে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ শুরুর নয় মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে তৃতীয় গোলটি করেন গতবারের ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপের মোট গোল দাঁড়িয়েছে ১৬টি। এতে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। বিশ্বকাপে ১৮ গোল নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যিনি আগের দিন অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করেছিলেন।

France vs Iraq Predictions & Picks: Who Will Win Today's World Cup Match? -  Yahoo Sports

ম্যাচটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হলেও প্রথমার্ধের শেষদিকে বজ্রসহ বৃষ্টি ও তীব্র বাতাস শুরু হয়। ফলে বিরতির সময় দর্শকদের কনকোর্স এলাকায় আশ্রয় নিতে বলা হয়। প্রায় দুই ঘণ্টা পর খেলা আবার শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচ আয়োজন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

এর আগে সেনেগালের বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এমবাপে। সেই ম্যাচের পর তিনি অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। শততম ম্যাচ শেষে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬০, যার মধ্যে ১৬টি বিশ্বকাপে।

প্রথম একাদশে তিনটি পরিবর্তন এনেছিল ফ্রান্স। ডিসায়ার ডুয়ের বদলে ব্র্যাডলি বারকোলা, অরেলিয়েন টিচুয়ামেনির জায়গায় মানু কোনো এবং থিও হার্নান্দেজের পরিবর্তে লুকা দিনিয়ে সুযোগ পান।

অন্যদিকে নরওয়ের কাছে প্রথম ম্যাচে ৪-১ হারের পর ইরাক এ ম্যাচেও প্রতিরোধ গড়তে পারেনি। বিশ্বকাপে দ্বিতীয়বার খেলতে এসে তারা এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে।

দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ ‘আই’ থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে তারা।

আরবিএস
ফুটবল বিশ্বকাপের বিশ্বরেকর্ডের মঞ্চে এখন যেন এক রাজকীয় ইঁদুর-দৌড় চলছে! এক প্রান্তে ফুটবলের জাদুকর লিওনেল মেসি ইতিহাস লিখছেন, তো অন্য প্রান্তে ফরাসি গতিদানব কিলিয়ান এমবাপে তাঁর রাজত্বে হানা দিচ্ছেন।...
ফিলাডেলফিয়ার আকাশ জুড়ে তখন মেঘের ঘনঘটা, মাঠ ভাসিয়ে নামছে মুষলধারে বৃষ্টি। প্রকৃতির এমন রুদ্ররূপে খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ রইল বটে, কিন্তু বন্ধ করা গেল না কিলিয়ান এমবাপের গোলক্ষুধা! ঝড়ের কারণে থমকে...
এক গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়েছে আলজেরিয়া।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
মাঠের লড়াইয়ে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তো নিয়েছেই, কিন্তু মাঠের বাইরের এক চরম ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে পুরো জর্ডান। গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের মহাগুরুত্বপূর্ণ...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর