আর্জেন্টিনার মিশন সেমির পথে বাধা সুইস প্রাচীর!

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ ও মাঠের অন্যতম ‘বডিগার্ড’ রদ্রিগো ডি পল খুব ভালো করেই জানেন, অধিনায়কের বিদায়ের ঘণ্টা বাজতে আর বেশিদিন বাকি নেই।

আর সে কারণেই একরাশ আবেগ বুকে নিয়ে ডি পল আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাময়িকী ওলে’কে বলেন,  সব কিছুরই একটা শেষ থাকে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আজই যেন সেই শেষের শুরু না হয়। আমরা ওকে ভালোবাসি, ওকে আমাদের বড্ড প্রয়োজন। ও আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এখন যে আবেগ আর রোমাঞ্চের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তা শুধুই পাগলামি।


শেষ ষোলোর ম্যাচে মিসরের বিরুদ্ধে যেভাবে ২-০ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতেছে, তা ছিল খাদের কিনারা থেকে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প। ৩৯ বছর বয়সী বুড়ো মেসি নিজে এক গোল করেছেন এবং ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে করিয়েছেন আরও একটি। সেই রুদ্ধশ্বাস ম্যাচের স্মৃতিচারণ করে ডি পল বলেন, আমরা মিসর ম্যাচে প্রচণ্ড ভুগেছি, কিন্তু একই সাথে ম্যাচটি উপভোগও করেছি। এত বেশি আবেগ একটা সাধারণ শরীর বা মনের পক্ষে সামলানো আসলেই কঠিন।

অন্যদিক, সুইস শিবিরের অধিনায়ক গ্রানিত জাকা ২০১৪ বিশ্বকাপের সেই অভিশপ্ত ১-০ গোলের হার নিয়ে কোনো প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে নেই। সান্ডারল্যান্ডের এই ৩৩ বছর বয়সী মিডফিল্ডার স্পষ্ট করেই বলেন, আমরা জানি আর্জেন্টিনা কতটা বিপজ্জনক দল। আমাদের শক্তি নিয়ে খুব কম মানুষই কথা বলে, তবে আমরা যা জবাব দেয়ার তা মাঠেই দেব। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আর মাঝে মাঝে স্বপ্ন সত্যিও হয়। তবে তার জন্য গায়ের রক্ত পানি করতে হবে। আজ আমাদের নিজেদের সীমানা ছাড়িয়ে খেলতে হবে।


আর্জেন্টাইন ড্রেসিংরুমের খবর হলো, কোচ লিওনেল স্কালোনি তাঁর আট বছরের মেয়াদে খুব কম সময়ই একই একাদশ ধরে রেখেছেন। তবে প্রাক-ম্যাচ ট্রেনিং সেশনের ইঙ্গিত বলছে, কোয়ার্টার ফাইনালে তিনি কোনো পরিবর্তন করছেন না। অবশ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলকে আজ সাবধানে খেলতে হবে, কারণ আরেকটি হলুদ কার্ড মানেই সেমিফাইনালে নিষেধাজ্ঞা।

ওদিকে সুইজারল্যান্ড দলে ইনজুরির বড় ধাক্কা লেগেছে; হাঁটুতে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিন গোল ও চার অ্যাসিস্ট করা তরুণ উইঙ্গার জোহান মাঞ্জাম্বি। এছাড়া লুকা জাকুয়েজ ও মিশেল এবিশারও পেশির ইনজুরিতে ভুগছেন। কার্ডের খাঁড়া ঝুলছে খোদ জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহেইমের মাথায়।


পরিসংখ্যানের পাতায় কিন্তু আর্জেন্টিনার পাল্লাই ভারী। বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে আলবিসেলেস্তেরা, যা তাদের ফুটবল ইতিহাসের দীর্ঘতম অপরাজেয় রেকর্ড।

শুধু তাই নয়, ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারার পর বিশ্বকাপের টানা ১৪টি ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে তাদের। এমনকি গত ১১টি ম্যাচেই তারা অন্তত দুটি করে গোল করেছে, যা বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের (১৯৩০-১৯৫৪) পর যৌথভাবে দীর্ঘতম কীর্তি।

তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মিসর ম্যাচে পেনাল্টি মিস করার মাধ্যমে লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে দুটি পেনাল্টি মিস করা একমাত্র খেলোয়াড় হিসেবে এক লজ্জাজনক রেকর্ড গড়েছেন! যদিও ৮ গোল নিয়ে তিনি এখনো গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে।


সুইজারল্যান্ড আজ অব্দি সাতবারের চেষ্টাতেও আর্জেন্টিনাকে কোনো ম্যাচেই হারাতে পারেনি। তবে এই সুইস দলটি কিন্তু এক অনন্য ইতিহাস নিয়ে আজ মাঠে নামছে, বাছাইপর্ব ও মূল বিশ্বকাপ মিলিয়ে টানা ১১টি ম্যাচে সুইসরা একবারের জন্যও ম্যাচে পিছিয়ে পড়েনি! তা ছাড়া শেষ ১৭টি আন্তর্জাতিক ম্যাচে ১১ গোল ও ২ অ্যাসিস্ট করে আগুনে ফর্মে আছেন তাদের স্ট্রাইকার ব্রিল এম্বোলো।

বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে জিততে পারে, তবে সুইসরা আর্জেন্টিনাকে খাদের কিনারা পর্যন্ত টেনে নিয়ে যাবে। কারণ শেষ ১৬টি ম্যাচের মধ্যে সুইসরা মাত্র একটিতে একের বেশি গোল হজম করেছে। কানসাসের মাঠে আজ কি তবে মেসির জাদুকরী ক্যারিয়ারের রূপকথা আরও এক ধাপ এগোবে, নাকি সুইসদের নিরেট ডিফেন্সের দেয়ালে ধাক্কা খেয়ে আজই ট্র্যাজিক সমাপ্তি ঘটবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের? উত্তর পেতে চোখ রাখতে হবে মাঠের লড়াইয়ে!

 

একাত্তর/এআরএস
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ...
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের একমাত্র কাণ্ডারি কে? এই প্রশ্নে পুরো ফুটবল বিশ্ব এক বাক্যে যার নাম নেবে, তিনি ৩৯ বছর বয়সী বুড়ো লিওনেল মেসি। তবে গোটা দুনিয়া মেসির এই অতিমানবীয়...
আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিফেন্সের ‘হর্তাকর্তা বিধাতা’ বা আসল ত্রাতা কে? উত্তরটা এক বাক্যে- ক্রিস্তিয়ান রোমেরো। রক্ষণের ইস্পাত কঠিন দেয়াল হয়ে প্রতিপক্ষকে আটকে রাখার মূল কাজ তো তিনি করছেনই,...
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর