টাকার বন্যায় ভাসছেন বিশ্বজয়ী স্প্যানিশ তারকারা!

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট এনে দেওয়া তোরেস এখন দেশজুড়ে জাতীয় বীরে পরিণত হয়েছেন।

তবে জার্সি গায়ে দ্বিতীয় তারকা যুক্ত হওয়ার এই সম্মান ছাড়াও স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং দলের ২৬ জন খেলোয়াড়ের সামনে এসেছে বিশাল আর্থিক পুরষ্কারের সুযোগ। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকে পেয়েছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি। এর বাইরেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে কেন্দ্র করে ফেডারেশনের স্পন্সরশিপ আয় বহুগুণে বৃদ্ধি পেতে যাচ্ছে।

বর্তমানে ভ্রমণ, বীমা, টেলিকমিউনিকেশন, স্পোর্টসওয়্যার, জ্বালানি ও পানীয় খাতের প্রায় ৩৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্প্যানিশ জাতীয় দলের সাথে যুক্ত রয়েছে।

বিশ্বজয়ের এই কৃতিত্ব স্পেনের ফুটবল ম্যাচ সম্প্রচার স্বত্ত্বের বাজারমূল্য এক লাফে অনেকটাই বাড়িয়ে দেবে। পাশাপাশি দেশজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে অফ-হোয়াইট রঙের অ্যাওয়ে জার্সির রেকর্ড পরিমাণ বিক্রি শুরু হয়েছে। দেশের বাজারে প্রায় সব জার্সি ইতিমধ্যেই বিক্রি হয়ে শেষ, আর আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা তুঙ্গে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ঐতিহাসিক এই জয়ের পর দলের প্রতিটি সদস্যই পাচ্ছেন রাজকীয় সম্মান ও আর্থিক পুরষ্কার। বিশ্বকাপ জয়ী দলের ২৬ জন খেলোয়াড়ের প্রত্যেকেই স্বর্ণপদক এবং স্মারক রিংয়ের পাশাপাশি বোনাস হিসেবে পাচ্ছেন প্রায় ৭ লাখ ৫৬ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকার সমান বা প্রায় ৮ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার)।

সব মিলিয়ে ঐতিহাসিক শিরোপা অর্জন আর বিশাল আর্থিক প্রাপ্তির জোড়া খুশিতে এখন উৎসবে মাতোয়ারা পুরো স্পেন।

একাত্তর/এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর