দুই গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারালো বার্সেলোনা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ এএম

প্রথমার্ধের ঢিলেঢালা ও ভুলভরা খেলা ঝেড়ে ফেলে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপুটে ও তেজোদীপ্ত ফুটবলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় হানসি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া ভিয়ারিয়াল বার্সেলোনার লাগাতার চাপ আর সামলাতে পারেনি। এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা, যা শনিবার সেল্টা ভিগোকে হারানো হোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট বেশি। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রয়ে গেছে ভিয়ারিয়াল।


ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য রীতিমতো দুঃস্বপ্নের। মাত্র পাঁচ মিনিটের মাথায় ফারমিন লোপেজের ঢিলেঢালা পাস থেকে বল কেড়ে নিয়ে মাত্র দুই ছোঁয়ায় ভিয়ারিয়ালকে এগিয়ে দেন তাজন বুকানন। এর ঠিক দুই মিনিট পরই আলবার্তো মোলেইরোর পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে জায়গা করে নিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কানাডীয় ফরোয়ার্ড তানি ওলুওয়াসেয়ি।

শুরুতেই ধাক্কা খাওয়ার পর বার্সেলোনা কিছু সুযোগ তৈরি করলেও ভুলে ভরা খেলায় ছন্দহীন ছিল তারা; ২৩তম মিনিটে লামিন ইয়ামালের আদায় করা পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসে।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। ৫৭তম মিনিটে দ্রুত নেওয়া শর্ট কর্নার থেকে পেদ্রির ক্রসে হেড করে বার্সেলোনার প্রত্যাবর্তনের সূচনা করেন জেরার্ড মার্টিন। মাঝমাঠের নিয়ন্ত্রণ ও খেলার গতি বাড়ানোয় পেদ্রির পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন কোচ হানসি ফ্লিক। সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আজকের খেলাটি ছিল তাঁর অন্যতম সেরা। যেভাবে সে মাঝমাঠ সামলেছে, খেলা নিয়ন্ত্রণ করেছে এবং গতি বাড়িয়েছে, তা ছিল অবিশ্বাস্য।”


মার্টিনের গোলের চার মিনিট পর, অর্থাৎ ৬১তম মিনিটে সমতা ফেরান ফারমিন লোপেজ। প্রতিপক্ষের একটি পাল্টা আক্রমণ ঠেকাতে রাইট-ব্যাক পজিশনে ছুটে যাওয়া সেন্টার-ফরোয়ার্ড রাফিনহা সেই আক্রমণের সূত্রপাত করেন এবং পরবর্তীতে লামিন ইয়ামালের পাস থেকে ভিয়ারিয়াল বক্সের বাঁ দিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ফারমিন।

তৃতীয় গোলের ক্ষুধায় মরিয়া বার্সেলোনা এরপর মাত্র ১০ মিনিটের মধ্যেই অসম্ভবকে সম্ভব করে তোলে। ডান দিক থেকে লামিন ইয়ামালের বাড়ানো ক্রস নিজেদের ছয় গজ বক্সের ভেতর ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো।

দ্বিতীয়ার্ধের ফুটবল নিয়ে উচ্ছ্বসিত হানসি ফ্লিক বলেন, আমরা এভাবে খেললে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে ফুটবল খেলেছি তা অবিশ্বাস্য; ফিরে আসার ও গোল করার এই ক্ষুধা ছিল দারুণ। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাউ নাভারো, আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

একাত্তর/এআরএস
শনিবার লা লিগার রাতে নাটক আর রোমাঞ্চের কমতি ছিলো না। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রাতটা ছিল বেশ টানটান। ম্যাচের ছয় মিনিটের মাথায় উইলিয়ট সুইডবার্গের নিচু...
ইউরোপিয়ান ফুটবলে এক রোমাঞ্চকর ও নাটকীয় রাত! বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুর্গে হানা দিয়ে তাদের দীর্ঘ ৪৩ ম্যাচের রেকর্ড অজেয় যাত্রা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে...
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে...
নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর যাত্রার শুরুটা হলো চরম হতাশা আর দুঃস্বপ্নের মধ্য দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলের শোচনীয় পরাজয়ে প্রিমিয়ার লিগের রেলিগেশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর