কলড্রপ হলে টাকা ফেরতের নির্দেশনা বিটিআরসি'র

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

এখন থেকে ফোনে কথা বলার সময় কলড্রপ হলে গ্রাহকরা যেন টাকা ফেরত পায় সেই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিটিআরসি কার্যালয়ে টেলিকম রিপোর্টারস নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। 

এ নির্দেশনা অনুযায়ী, যতবার কলড্রপ হবে ততবার গ্রাহক তাদের টাকা ফেরত পাবে। এই সেবা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে বিটিআরসি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট সরানোর ব্যাপারে বিটিআরসি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট সরানোর মত প্রযুক্তি তাদের নেই।

সভায় আরও জানানো হয়, ফেসবুকের সাথে তাদের যোগাযোগ বেড়েছে। প্রতি তিন মাসে ফেসবুকের সাথে একটি করে বৈঠক করা হচ্ছে। ফেসবুককে ২৬৮টি আপত্তিকর লিংক সরিয়ে নিতে বলেছিল বিটিআরসি। এর মধ্যে ৯৫টি ইতোমধ্যে সরানো হয়েছে। বাকি ১৭৪টির ইভেস্টিগেশন করছে ফেসবুক। 

আরও পড়ুন: ১২ ডিসেম্বর ফাইভ-জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ

এছাড়াও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের আপত্তিকর কন্টেন্টের মধ্যে ১৭টি এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। 

বিটিআরসি জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি টিম তৈরি করছে তারা। সেই লক্ষ্যে যন্ত্রপাতি কেনা হচ্ছে ও জনবল প্রস্তুত করা হচ্ছে।

সেইসাথে বিটিআরসি বলছে, ফেসবুকে কেউ ব্যক্তিগত আক্রমণের শিকার হলে প্রথমে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যেতে হবে এবং সেখান থেকে চিঠি নিয়ে বিটিআরসির কাছে আসলে, বিটিআরসি যথাযথ ব্যবস্থা নেবে। 


একাত্তর/এসজে 

দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর