চালু হলো নির্যাতনের শিকার নারী শিশুদের তথ্যভাণ্ডার ‘সংযোগ’

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০২:৪৮ পিএম

গ্রামীণ বা অশিক্ষিত নারীই হোক কিংবা শহুরে শিক্ষিত কেউ, নির্যাতনের ঘটনায় কার কাছে মিলবে সহায়তা তা জানেন না বেশিরভাগই। 

তাই সহিংসতারোধে নারীকে সহযোগিতা এবং প্রযুক্তির মাধ্যমে সহিংসতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কাছে পৌঁছে দেয়া জরুরি। 

ব্র্যাকের চালানো গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এজন্য প্রতিষ্ঠানটি ‘সংযোগ’ নামে একটি অ্যাপও চালু করেছে। 

রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে শক্তিশালী নারীর ভূমিকায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করেন আজমেরি হক বাঁধন। কিন্তু জীবনের নানা ধাপে নির্যাতনের শিকার হয়ে ভুগতে হয়েছে তাকেও। 

শিক্ষিত ও প্রতিষ্ঠিত নারীরই যখন এই অবস্থা, তখন দরিদ্র গ্রামীণ নারীদের অবস্থা আরো খারাপ। সাতক্ষীরা ও রংপুরে গত এক বছরে নির্যাতনের ৮৮ শতাংশই পারিবারিক। বাকিটা যৌনসহ অন্যান্য নির্যাতন-নিগ্রহ। 

কিন্তু ভুক্তভোগীরা জানেন না কোথায় মিলবে সহযোগিতা। ব্র্যাকের অ্যাপ ‘সংযোগ’ এর মাধ্যমে সহযোগিতা করতে গিয়ে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি হিসেবে অভিযোগের সুযোগ থাকলে মানুষ বেশি উৎসাহ পায়। আরও ভালো হয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর নিরাপত্তার ব্যবস্থা থাকলে।

বর্তমানে পুলিশে ১৫ হাজার ১৬৩ জন নারী কর্মরত যা বাহিনীর মাত্র ৭.৯২ শতাংশ। এরমধ্যে তদন্তের ক্ষমতা আছে মাত্র ৭৯৭ জনের। 

আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার মাত্র ১৩টি আর ৬৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল। ডিএনএ ল্যাব মাত্র সাতটি। আটটি সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারে থাকার সুযোগ ৫-৭ দিন। ১৩টি সরকারি দীর্ঘমেয়াদী শেল্টারেও সুবিধা খুবই কম। 

ভsক্তভোগীদের মানসিক সহায়তা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনে আরও পদক্ষেপ প্রয়োজন বলে জানান আলোচকরা।

চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা।
অ্যাপের ভেতরেই ভার্চুয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আছে স্বনামধন্য ৪০ লেখকের শতাধিক গল্পের বই। তবে এ বই পড়ার জন্য নয়, বরং মুঠোফোনে আপনার কানে বেজে উঠবে বাচিক শিল্পীর কণ্ঠ। সাথে থাকবে আবহ সংগীত।...
নবজাতক শিশু কেন কান্না করছে, তা শনাক্ত করতে পারে এমন একটি অ্যাপ তৈরি করেছেন ফিলিস্তিনের কিশোরী লায়ালি খতিব। আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অ্যাপটি জানাতে পারে, শিশু ক্ষুধায়, ব্যথায়,...
হাতের মুঠোয় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে ‘পালকি’। নিউইয়র্কভিত্তিক টিবিএন পরিবার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল মিলে নিয়ে এসেছে চমক জাগানো এই অ্যাপটি। এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর