শিশু কেন কান্নাকাটি করছে, বলে দেবে অ্যাপ!

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:১৭ পিএম

নবজাতক শিশু কেন কান্না করছে, তা শনাক্ত করতে পারে এমন একটি অ্যাপ তৈরি করেছেন ফিলিস্তিনের কিশোরী লায়ালি খতিব। আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অ্যাপটি জানাতে পারে, শিশু ক্ষুধায়, ব্যথায়, ঘুমানোর জন্য নাকি ভেজা ডায়পারের কারণে কান্না করছে।

শুধু তাই নয়, শিশুর অস্বস্তি সাথে সাথেই কিভাবে দূর করা যায় সে বিষয়েও পরামর্শ দেবে। ফলে এই অ্যাপের সহায়তা নিয়ে সহজেই শিশুর পরিচর্যা করা যাবে বলে মনে করছেন এই নির্মাতা। তবে সেই সঙ্গে অ্যাপের সঙ্গে নিজস্ব বুদ্ধিমত্তাও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

যমজ দুই শিশু আর নবজাতক ভাইয়ের সাথে থাকে গিয়ে দিনের বেশিরভাগ সময়ই কানে আসে কান্নার শব্দ। আর তাতেই মনোযোগ দেন ফিলিস্তিনি কিশোরী লায়ালি খতিব। শিশু কেন কান্না করে তা ঘুরতে থাকে তার মাথায়। তার ওপর এ নিয়ে মায়ের যন্ত্রণাও নজরে পড়ে তার।

ভাই বোনের কান্নার শব্দ ব্যবহার করেও মাত্র ১৫ বছর বয়সী বানিয়ে ফেলেছেন দারুণ এক কার্যকরী অ্যাপ ‘মাদারহুড’। মজার বিষয় হল, এই অ্যাপ শিশুর কান্নার সঠিক কারণ শনাক্ত করতে সহায়তা করছে।

image


লায়ালি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো অ্যাপের মাধ্যমে শিশুর কি প্রয়োজন, সে কেন কাঁদছে তা বোঝা যায়। ফলে সহজেই তার প্রয়োজন মিটিয়ে কান্না বন্ধ করা সম্ভব হয়।

পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠের বাসিন্দা লায়ালি জানান, অ্যাপটির ব্যবহারও খুব সহজ। তিনি বলেন, শিশু কান্না শুরু করলে অ্যাপটি ওপেন করে কান্না রেকর্ড করতে হবে। তারপরই কান্নার শব্দ অ্যাপে রেকর্ড হলেই সেখানে কারণ ও প্রতিকার পাওয়া যাবে।

লায়ালি জানায় ২০১৯ সালে মাদারহুড গাইড অ্যাপ্লিকেশানটি তৈরির কাজ শুরু করেন। তার দাবি, অ্যাপটির তথ্য ৯৩ শতাংশ নির্ভুল। তবে, এই কাজটি এত সহজ ছিল না। এই অ্যাপ বানানোর পথে এসেছে নানা বাধা। লায়ালি বলেন, অনলাইন ক্লাস অনুসরণ করে শিখেছেন কোডিং। এছাড়া, অ্যাপটি তৈরিতে ব্যবহার করেছেন ওপেন সোর্স ওয়েবসাইটও।

তিনি বলেন, অন্য যে কোন অ্যাপ থেকে এটি একেবারেই আলাদা। কারণ আমি কারোরটা অনুকরণ করে এটা বানাইনি। নিজের মাকে সাহায্য করার চিন্তা থেকেই অ্যাপটি বানানো। এখন এতে বিভিন্ন ভাষার অপশন যুক্ত করার চেষ্টা করছি।

এটিকে আরও বেশি ব্যবহার উপযোগী করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আশা করছেন লায়ালি। এমনকি এর উন্নত সংস্করণে শিশু প্রতিবন্ধ কি না তাও নির্ণয় করতে পারবে অ্যাপটি।


চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা।
অ্যাপের ভেতরেই ভার্চুয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আছে স্বনামধন্য ৪০ লেখকের শতাধিক গল্পের বই। তবে এ বই পড়ার জন্য নয়, বরং মুঠোফোনে আপনার কানে বেজে উঠবে বাচিক শিল্পীর কণ্ঠ। সাথে থাকবে আবহ সংগীত।...
হাতের মুঠোয় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে ‘পালকি’। নিউইয়র্কভিত্তিক টিবিএন পরিবার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল মিলে নিয়ে এসেছে চমক জাগানো এই অ্যাপটি। এই...
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো তথ্যের সঠিক প্রবাহ। সেই লক্ষ্যমাত্রা পূরণে কোন এলাকার মানুষ কেমন আছে, কোন এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কিংবা কতটা পিছিয়ে আছে সেই তথ্য...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর