ফেসবুকের নীতিমালা পরিবর্তন, দেখা যাচ্ছে না লাইক-রিক্যাকশন

আপডেট : ২৭ মে ২০২২, ০৯:১১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছুদিন পরপরই বিভ্রাট দেখা দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি আবারও বড় একটি সমস্যা দেখা দিয়েছে প্ল্যাটফর্মটিতে।

শুক্রবার (২৭ মে) টুইটার ও ইনস্টাগ্রামে দেওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না।

বাংলাদেশ ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরা সমস্যাটির কথা জানালেও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ফেসবুকের মূল পরিচালনা প্রতিষ্ঠান মেটা।

তবে, ধারণা করা হচ্ছে, ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা (প্রাইভেসি পলিসি আপডেট) হালনাগাদ করার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

এর আগে এক বার্তায় মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের হালনাগাদের বিষয়ে নোটিফিকেশন পাঠানো হয়েছিল। সেখানে জানানো হয়, ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে, যা আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

তবে, হালনাগাদের কারণেই নতুন এই বিভ্রাট দেখা দিয়েছে কি-না সে প্রসঙ্গেও কিছু জানায়নি মেটা।


একাত্তর/এসএ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর