বই কেনা-বেচা ও পড়ার আদর্শ মার্কেটপ্লেস 'বইফেরী ডট কম'

আপডেট : ১৪ জুন ২০২২, ০৬:৫৩ পিএম

অনলাইনে বই কেনা-বেচা ও পড়ার আদর্শ একটি মার্কেটপ্লেস 'বইফেরী ডট কম'। সহজ ও ঝামেলামুক্ত সেবা দেওয়ায় খুব অল্পসময়েই দেশের অন্যতম প্রধান একটি অনলাইন বুকশপে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে সর্বপ্রথম তারাই সাবস্ক্রিপশন করে সত্যিকারের ই-বুক পড়ার সুবিধা দিচ্ছে। 

ই-বুক হলো এমন একটি বই যার প্রকাশনা করা হয় ডিজিটাল আকারে। এখানে সাধারণ বইয়ের মতোই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি থাকে। এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসে পড়া যায়। যদিও কখনো কখনো বলা হয় ছাপানো বইয়ের ইলেক্ট্রনিক সংস্করণ, তবুও অনেক ই-বুক আছে যেগুলোর কোনো ছাপানো বই নেই। বাণিজ্যিকভাবে প্রস্তুত করা এবং বিক্রিত ই-বুক সাধারণত স্মার্ট ডিভাইসে পড়ার উপযোগী করে বানানো হয়। যদিও প্রদর্শন সক্ষম যেকোনো ডিভাইসেই এটি চালানো যায়, যেমন: কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে চাকরি হারালেন গুগল কর্মী

বইফেরী ডট কম সেরা পরিষেবা দেওয়ার মাধ্যমে অসংখ্য প্রকাশনা, পাঠক ও লেখকদের একত্রিত করেছে। কম দাম ও বেশি সুবিধা থাকায় পাঠক ঘরে বসেই এখান থেকে ই-বুক সংগ্রহ করতে পারেন। 

বইফেরীর ই-বুক এ রয়েছে ইলেকট্রনিক বুকমার্ক এর সুবিধা এবং ই-বুক এর পৃষ্ঠাগুলো টীকা করার সুযোগ। পাশাপাশি রয়েছে পাঠকের পছন্দমতো কালার পরিবর্তন করে পড়ার সুবিধা। ইচ্ছেমতো জুম করে পড়ারও সুযোগ রয়েছে। প্রতিটি ই-বুক সুনিপুণভাবে সাজানো-গোছানো হওয়ায় পড়ার সময় পাওয়া যায় ছাপানো বই পড়ার মতোই স্বাদ।


একাত্তর/এআর

বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরো কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।
আপনার ঘরের সাধারণ কম্পিউটারকে পরিণত করা যাবে সুপার কম্পিউটারে। ইন্টারনেট ছাড়াই হতে পারে ব্যাংকের লেনদেন, দেখা যাবে ওটিটি কন্টেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর