৮ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে ফেসবুককে কুটুমবাড়ির আইনি নোটিশ

আপডেট : ২৩ জুন ২০২১, ০৭:২২ পিএম

বাংলাদেশের ব্যবসায়ীক প্রতিষ্ঠান কুটুমবাড়ি লিমিটেড বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া ফেসবুকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন ফেসবুকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও মার্ক জুকারবার্গকে এ আইনি নোটিশটি প্রদান করেছেন।

২০২০ সালে ৭ ডিসেম্বর কুটুমবাড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী খালেদ ইবনে মোহাম্মদের পক্ষে, ফেসবুককে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয় কুটুমবাড়ি নামে ফেসবুকে আরও বেশ কিছু ভুয়া পেজ খুলতে অনুমতি দেয়ায় তাদের ব্যবসা ও সুনামের নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদের ভুয়া কার্যক্রমের কারণে কুটুমবাড়ি তাদের ব্যবসা হারাতে বসেছে। এসব কারণ দেখিয়ে কুটুমবাড়ি লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থার ফেসবুক থেকে ৮ লাখ মার্কিন ডলারও দাবি করেন। যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৮০ লাখ টাকা (৮৫ টাকা দরে)।

আইনি নোটিশে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর (Uniform Resource Locators) সহযোগিতায় কুটুমবাড়ি নাম অনুসারে ৬৩টি নকল পেজের লিঙ্ক এবং দুটি গ্রুপ ফেসবুককে প্রেরণ করা হয়েছিল।

আরও পড়ুন: নতুন স্পেস স্টেশনে ভিড়ল চীনা মহাকাশযান

কুটুমবাড়ি লিমিটেডকে ২০১২ সালের ২২ নভেম্বর জয়েন স্টক কোম্পানি (Joint Stock Companies) হিসেবে নিবন্ধ করা হয়েছে। এর ট্রেড লাইসেন্স নং ০৫-৫-৫৩৩৩। কুটুমবাড়ি লিমিটেডের শনাক্তকরণ নম্বর (টিআইএন) ৫২৯১৮৫৫৩৫৭০৩। কুটুমবাড়ি লিমিটেড ২০১৪ সালের ২৮ শে মার্চ তাদের ফেসবুক পেজ খোলা হয়। কুটুমবাড়ির ফেসবুক পৃষ্ঠাটি ২০২০ সালের ২২ শে মার্চ প্রথম হ্যাক হয়েছিল। পরে এটি আবার হ্যাক হয়।

দ্বিতীয়বার হ্যাক হওয়ার পর কুটুমবাড়ি ফেসবুক পেজটি গত বছরের ১১ এপ্রিল পুনরুদ্ধার করা হয়। কিন্তু কুটুমবাড়ি ফেসবুকের সঙ্গে সংযুক্ত কয়েক লক্ষ গ্রাহকে কাছে তথ্য পৌঁছাতে পারে নি। এই সময় ‘Monkey Duo Duo’ একটি বেনামি এডমিন প্যানেল কুটুমবাড়ির পেজটি চালাতে সক্ষম হয়। এতে একদিকে যেমন কুটুমবাড়ির গোপন তথ্য যেমন চুরি হয় অন্যদিকে সু-পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

আইনজীবীর বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এসব কারণে কোভিড-১৯ মহামারিতে কুটুমবাড়ি একটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কুটুমবাড়ি তার লক্ষ লক্ষ গ্রাহকের হারায়, তাই কুটুমবাড়ি লি. ফেসবুক থেকে ৮ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছে।

অ্যাসোসিয়েটসের ব্যারিস্টার তাজকিয়া লবিবা করিম ফেসবুকের পক্ষে কুটুমবাড়ির আইনি বিজ্ঞপ্তির উত্তর দেন ২০২১ সালে ২৮ জানুয়ারি। সেখানে দাবি করা হয়, তারা (ফেসবুক) তাদের ক্লায়েন্টকে প্রতিনিধিত্ব করছেন। তারা জানায়, ফেসবুক পরিষেবার শর্তাদি কপিরাইট এবং ট্রেডমার্কসহ অন্য কারও ইন্টেলেকচুয়াল সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন পোস্ট করার অনুমতি দেয় না।


একাত্তর/আরএ

বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
পটুয়াখালীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পুরো এক সপ্তাহ পর অবশেষে বরফ গলল! টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট ধরে রাখতে না পারার ক্ষত বুকে চেপে এতদিন নিশ্চুপ ছিলেন আর্জেন্টিনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর