নতুন স্পেস স্টেশনে ভিড়ল চীনা মহাকাশযান

আপডেট : ১৯ জুন ২০২১, ০৫:১০ পিএম

তিনজন মহাকাশযাত্রী নিয়ে চীনের নতুন স্পেস স্টেশনের সাথে যুক্ত হয়েছে চীনা মহাকাশযান 'শেনঝাও-১২'। খবর এপির। 

উড্ডয়নের প্রায় ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার (১৭ জুন) চীনের নবনির্মিত তিয়ানহে স্পেস স্টেশনের সাথে যুক্ত হয় মহাকাশযানটি। এ নিয়ে ২০০৩ সাল থেকে মহাকাশে ১৪ জন নভোচারী পাঠালো চীন। 

এই তিনজন নভোচারী তিন মাস তিয়ানহে স্পেস স্টেশনে থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। পাশাপাশি আগামী বছর আরও দুটি পরীক্ষাগার মড্যুল গ্রহণ করার জন্য স্টেশনটিকে প্রস্তুত করার কথা রয়েছে তাদের। 

image

এ বছরের এপ্রিলে তিয়ানহে স্পেস স্টেশনটি মহাকাশে পাঠায় চীন। এটি একটি তিন মড্যুল বিশিষ্ট স্পেস স্টেশন যা ২০২২ সাল থেকে পুরোপুরি কার্যকর হবে। 

উল্লেখ্য, মহাকাশ নিয়ে ব্যাপক গবেষণা করা সত্বেও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে চীন আন্তর্জাতিক স্পেস স্টেশনের অংশ নয়, যার ফলে চীন নিজ উদ্যোগে স্পেস স্টেশন তৈরি করছে।

আরও পড়ুন: ২০২২ সালের মার্চে শুরু হবে পাতাল রেলের কাজ

একাত্তর/এসজে 

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
কারাগার মানেই সাধারণত এক অন্ধকার, নিঃসঙ্গ ও গুমোট জীবন। কিন্তু মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের দুয়ালা শহরের কুখ্যাত ‘নিউ বেল’ কারাগার যেন শহরের ভেতরেই অন্য এক আস্ত শহর! এখানে বন্দিরাই তাদের...
যুক্তরাষ্ট্র ইসলামাবাদে হওয়া সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর ইরানের চালানো নাসর-২ অভিযানে দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।  
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সংবিধান ও আইন অনুযায়ী শূন্য...
তথ্য প্রবাহের অবারিত স্রোত থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের প্রথম পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর