ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেবে না কানাডা সরকার

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। 

বুধবার দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিবিষক মন্ত্রী পাবলো রদ্রিগুয়েজ এ ঘোষণা দেন। খবর বিবিসি'র।

গত মাসে কানাডার পার্লামেন্ট অনলাইন নিউজ অ্যাক্ট (সি-১৮) গৃহীত হয়েছে। এতে বলা হয়েছে, গুগল ও মেটাসহ যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে সংবাদের লিংক শেয়ার হয়। ওইসব সংবাদের প্রস্তুতকারক অর্থাৎ সংবাদমাধ্যমগুলোকে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।

ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। আইনটি পাসের পর মেটার পাশাপাশি গুগলও কানাডায় তাদের প্ল্যাটফর্মগুলো থেকে সংবাদের লিংক শেয়ার বন্ধের ঘোষণা দেয়। 

রদ্রিগেজ বলেন, এই কারণেই আজ আমরা ঘোষণা করছি যে, কানাডা সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজ্ঞাপন স্থগিত করবে।

এতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বছরে আনুমানিক প্রায় ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারাতে পারে।

অনলাইন বিজ্ঞাপনে আধিপত্য বিস্তারকারী দু’টি সংস্থার বিরুদ্ধে ঐতিহ্যবাহী সংবাদ সংস্থাগুলোর অভিযোগ যে, তাদের বিষয়বস্তু বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে ওই অনলাইন সংস্থা দু’টি সংবাদ সংস্থাগুলো থেকে অর্থ সরিয়ে নিচ্ছে।

‘কানাডিয়ানরা আমেরিকান বিলিয়নিয়ারদের ভয় পাবে না, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার তার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না।

কানাডিয়ান হেরিটেজ বিভাগের মতে, ২০০৮ সাল থেকে ৪৫০ টিরও বেশি কানাডিয়ান মিডিয়া আউটলেট তাদের দরজা বন্ধ করে দিয়েছে।

কানাডার পার্লামেন্টারি বাজেট ওয়াচডগ ২০২২ সালের অক্টোবরের এক রিপোর্টে বলেছে, অনলাইন নিউজ অ্যাক্ট এর মাধ্যমে কানাডিয়ান সংবাদপত্রগুলোর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৩০ মিলিয়ন কানাডিয়ান ডলার পেতে সহায়ক হবে।


একাত্তর/আরবিএস 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
৯ দিন বন্ধ থাকার পর তুরস্কে আবারও ইনস্টাগ্রাম চালু হয়েছে। দেশটির সরকার রোববার নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর