টুইটারের নতুন লোগো উন্মোচন করলেন মাস্ক

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:১৩ পিএম

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। 

সোমবার এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট করে ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স চলে এসেছে! চলুন এটি করা যাক’।

ইয়াকারিনো ও মাস্ক দুজনের টুইটার হ্যান্ডলেই এখন এক্স লোগো রয়েছে, যদিও টুইটারের ট্রেডমার্ক নীল পাখি এখনও প্ল্যাটফর্মজুড়ে দৃশ্যমান।

অনেক ব্যবহারকারীই নতুন লোগোটির সমালোচনা করেছেন। তবে প্ল্যাটফর্মটিতে শীর্ষ হ্যাশট্যাগের তালিকায় রয়েছে ‘#গুডবাইটুইটার’। 

এর আগে, রোববার এক টুইটে মাস্ক বলেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চান এবং তার অনুসারীরা সাইটের রঙের স্কিমটি নীল থেকে কালোতে পরিবর্তন করার পক্ষপাতী কিনা তা জানতে একটি জরিপ চালান।

image


তিনি মহাকাশ থিমের কালো একটি পটভূমির ওপর একটি এক্স লেখা ছবি পোস্ট করেন। 

একটি ‘অন্তর্বর্তীকালীন এক্স লোগো’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব’।

‘এক্স’ এর অধীনে টুইটগুলোকে কী বলা হবে এমন প্রশ্নের জবাবে মাস্ক উত্তর দেন ‘এক্স’স’।

মূল টুইটার লোগোটি ২০১২ সালে তিনজনের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছিল। 

আরও পড়ুন: সহসাই বদলে যাচ্ছে টুইটারের লোগো

ডিজাইনারদের একজন মার্টিন গ্রাসার টুইট করেছেন, ‘লোগোটি খুব ছোট আকারে সহজ, ভারসাম্যপূর্ণ এবং সুস্পষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছিল, প্রায় একটি ছোট হাতের ‘ই’ এর মতো।

গত বছর টুইটার কিনে নেয়ার কয়েক সপ্তাহ আগে মাস্ক বলেছিলেন, এটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে ‘এক্স’ নামে একটি ‘সবকিছু অ্যাপ’ তৈরি করার স্বপ্নকে ত্বরান্বিত করবে।


একাত্তর/এসজে

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ সোমবার বিশ্বজুড়ে বড় ধরণের বিভ্রাটের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটি...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর