কল্পনাকে বাস্তব করতে তৈরি হচ্ছে স্পেস এলিভেটর

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৮ এএম

কল্পবিজ্ঞানকে বাস্তব রূপ দিতে এবার তৈরি হচ্ছে স্পেস এলিভেটর। জাপানি এক প্রযুক্তি প্রতিষ্ঠান মহাকাশে যাওয়ার জন্য একটি এলিভেটর নির্মাণ শুরু করতে যাচ্ছে। ২০২৫ সাল নাগাদ এই স্পেস এলিভেটর স্থাপনের কাজ শুরু হবে। এলিভেটরের মাধ্যমে মহাকাশে যাত্রা অনেক কম খরচে ও নিরাপদে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় ব্রিটিশ লেখক আর্থার সি ক্লার্ক তাঁর একটি বইয়ে স্পেস এলিভেটরের সাহায্যে মহাকাশযাত্রার ধারণাটি তুলে ধরেছিলেন। আর্থার সি ক্লার্কের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনেক বিজ্ঞানীকে আকৃষ্ট করেছিল। শুধু এটিই নয়, এমন অনেক কিছুই কল্পবিজ্ঞানে আছে যা বাস্তবে রূপায়িত করে আসছেন বিজ্ঞানীরা।

এরই ধারাবাহিকতায়, জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ওবাইসি কর্পোরেশন, মহাকাশে যাওয়ার জন্য একটি এলিভেটর নির্মাণের সিদ্ধান্ত জানিয়েছে। ২০২৫ সাল নাগাদ স্পেস এলিভেটর স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে মহাকাশে যাতায়াতের একমাত্র রাস্তা রকেট হলেও এলিভেটরের মাধ্যমে এই যাতায়াত অনেক কম খরচে ও নিরাপদে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করে ওবাইসি কর্পোরেশন।

স্পেস এলিভেটর বলতে টেথার বা লম্বা এক শিকলকে বোঝায়, যেটি পৃথিবীপৃষ্ঠ থেকে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত হবে। এই পথ দিয়ে চলাচল করতে পারবে বিভিন্ন তড়িৎ চুম্বকীয় যানবাহন, মানুষ এবং বিভিন্ন ধরনের ভারী মালামাল।

ওবাইসি কর্পোরেশন ২০৫০ সালের মধ্যে স্পেস এলিভেটর নির্মাণ করতে বদ্ধপরিকর। তাদের দাবি, এর মাধ্যমে মহাশূন্যে পণ্য পরিবহনের খরচ কমবে ৯০ শতাংশ।

রকেটের মাধ্যমে পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ হয় প্রায় ২২ হাজার ডলার। স্পেস এলিভেটর ব্যবহার করলে তা নেমে আসবে ২০০ ডলারে। এ ছাড়া মহাকাশের দূরবর্তী অভিযানের জন্য এটিকে বন্দর হিসেবেও ব্যবহার করা যাবে।

স্পেস এলিভেটরের মূল অংশ তৈরি হবে কার্বন ন্যানোটিউবের ৩৬ হাজার কিলোমিটার লম্বা কেবল দিয়ে। কেবল লের একটি প্রান্ত যুক্ত থাকবে পৃথিবীপৃষ্ঠে।অন্যটি থাকবে মহাশূন্যের ৩৬ হাজার কিলোমিটার ওপরে, পৃথিবীর কক্ষপথে। কেবল ও এলিভেটরের ভারসাম্য বজায় রাখার জন্য কেবলের অন্য প্রান্ত যুক্ত করা হবে ১৩ হাজার টনের মহাকাশ স্টেশনের সঙ্গে।

এলিভেটর হিসেবে থাকবে বিদ্যুৎ-চালিত রোবটিক গাড়ি। কেবলটি তৈরি করতেই প্রায় ২০ বছর সময়ের প্রয়োজন এবং এর জন্য খরচ হবে আকাশছোঁয়া। তবে ধারণা করা হচ্ছে, এটি নির্মাণ হয়ে গেলে মহাশূন্য ভ্রমণ চলে আসবে সাধারণ মানুষের হাতের নাগালে। সূচনা হবে মানুষের মহাকাশ জয়ের নতুন অধ্যায়।

যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপজুড়ে গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক ও বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। শতাব্দীর এই অন্যতম সেরা সূর্যগ্রহণের সাক্ষী হতে উন্মুক্ত আকাশের নিচে ভিড় জমান লাখ লাখ...
বুধবার রাতে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসার সাথে সাথে কমতে শুরু করবে দিনের আলো।...
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর