চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানে নাটকীয়তা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার সাইট- চ্যাটজিপিটি’র উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান চাকরি হারিয়েছেন। তাকে চাকুরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওপেন এআই-এর পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনে স্যামের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অল্টম্যান পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। 

প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরাতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইওর দায়িত্ব পালন করবেন। এদিকে, স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার পরই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাইক্রোসফটের বিনিয়োগপ্রাপ্ত সংস্থার বোর্ড স্যাম অল্টম্যানকে সরিয়ে দেয়ার পর বিবৃতিতে বলেছে, ওপেনএআই-কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্য়াম অল্টম্যানের ওপর আর ভরসা করা যাচ্ছে না। তবে এনিয়ে কোনো অভিযোগ বা জবাব দেননি স্যাম।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ওপেন এআই-তে কাজ করার সময় দুর্দান্ত কেটেছে। ব্যক্তিগতভাবে অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আমার সবকিছু বদলে গিয়েছিল। আশা করছি এ পৃথিবীরও কিছুটা এতে বদলেছে। এত গুণী মানুষদের সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে।

এদিকে, স্যাম অল্টম্যানকে সরানোর পাশাপাশি ওপেন এআই-এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, বোর্ড সভাপতি থেকে সরে যাবেন গ্রেগ ব্রকম্যান। সংস্থার নতুন সিইও-র অধীনে কাজ করবেন তিনি। এরপরই নিজের পদ থেকে সরে দাঁড়ান সংস্থার ব্রকম্যান। তিনি বলেন, একসঙ্গে আমরা অনেক কঠিন ও ভালো সময় কাটিয়েছি।

একাত্তর/এসি
অনেক প্রতীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষার পর নানা ধরণের ফিচার নিয়ে অবশেষে বাজারে এসেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি এআই। এখন প্রশ্ন হচ্ছে এই জেমিনি এআই কি পারবে প্রতিদ্বন্দ্বী ওপেন এআইয়ের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর