বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করছে নেটফ্লিক্স

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রথমবারের মতো নিজস্ব ক্যাশ সার্ভার নিয়ে হাজির হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা- তখন ডলার নয়, টাকা দিয়েই গ্রাহকরা কম দামে কিনতে পারবেন নেটফ্লিক্সের যে কোনো প্যাকেজ। একইসাথে কন্টেন্টগুলো দেখা যাবে নিরবচ্ছিন্নভাবে।

গত চার বছরের আলাপ শেষে বিটিআরসির অনুমতির মিলেছে। ফলে দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বসাতে পারবে মোবাইল অপারেটর নেটওয়ার্কসহ চারটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সার্ভার থেকে নেটফ্লিক্সের কন্টেন্ট দেখতে হয়। হাই রেজ্যুলেশনে কন্টেন্ট দেখতে প্রয়োজন হচ্ছে প্রায় ৮০ এমবিপিএস ইন্টারনেট। প্যাকেজ কিনতে খরচ হচ্ছে ৩ থেকে ১২ ডলার। সবমিলিয়ে প্রত্যেক গ্রাহকে গুনতে হচ্ছে প্রায় হাজার টাকা। ক্যাশ সার্ভার বসলে এই ভোগান্তি থেকে গ্রাহক রেহাই পাবে বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এ-ক্লাউড প্ল্যানেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার হলে আমাদের সাবক্রাইবরা লোকাল ব্যান্ডউইথ দিয়েই নেটফ্লিক্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তাতে করে ব্যবহারকারীর স্পিড অনেক বেড়ে যাবে।

নেটফ্লিক্সের দুই লাখেরও বেশি গ্রাহক আছে বাংলাদেশে। ফলে প্রতিবছর প্রায় দুইশ কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার চালু হলে এই টাকা দেশেই থাকবে মনে করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বাংলাদেশের ক্যাশ সার্ভার চালু হলে দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের উপকারের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের উন্নয়ন হবে বলে মনে করছেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া।

নেটফ্লিক্সের প্যাকেজ কেনাও যথেষ্ট জটিল। এই সুযোগে স্বল্পমূল্যে নেটফ্লিক্সের প্যাকেজ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্র গড়ে উঠেছে বাজারে। ক্যাশ সার্ভার চালু হলে, গ্রাহকরা টাকা দিয়ে নিজেই প্যাকেজ কিনতে পারবেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রতিবেদনের তথ্যানুযায়ী, পরিচালন কার্যক্রমের মাধ্যমে প্লাটফর্মটি ১৯০ কোটি ডলার নিট আয় করেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় তাদের পেইড মেম্বারশিপ ৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকেই ৮৮ লাখ গ্রাহক নতুন করে যুক্ত হয়েছে।

বর্তমানে বিশ্বে প্লাটফর্মটির ২৪ কোটি ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী রয়েছে। যার প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। চলমান রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) ধর্মঘট সত্ত্বেও স্ট্রিমিং জায়ান্টটি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৮৫৪ কোটি ডলার মোট আয় করেছে, যা তাদের পূর্বাভাসের চেয়ে বেশি।

 

একাত্তর/আরএ
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। পূর্ণগ্রাস এ চন্দ্রগ্রহণ আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে। গ্রহণটি শুরু হবে রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে এবং চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর...
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
বাংলাদেশ থেকে এখন সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে। বিজ্ঞাপনী সংস্থাগুলো বলছে, ডলার সঙ্কটসহ নানান কারণে ফেসবুক পাওনা বুঝে পায়নি। ফলে মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স। এ নিয়ে এই প্রতিযোগিতায় টানা তিনবার এবং সর্বমোট চতুর্থবারের মতো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর