টাওয়ার ভাগাভাগিতে রবি ও বাংলালিংক

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:২২ পিএম

এক টেবিলে-এক মঞ্চে বসে দেশের দুটি বেসরকারী মোবাইল অপারেটর নিজেদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের চুক্তি করছে, এমন চমক দিয়েই পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। 

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হয়ে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ইন্টারনেট সেবার গুনগত মান নিশ্চিত করতে এবার আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি।

দেশের বেসরকারী মোবাইল প্রতিষ্ঠান রবির আছে প্রায় ১৮ হাজার টাওয়ার আর বাংলালিংকের আছে ১৬ হাজার টাওয়ার। নতুন চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট ৩৪ হাজার টাওয়ারের একটি শক্তিশালী সেবা পেতে যাচ্ছেন গ্রাহকেরা। বিশ্ব টেলিযোগাযোগ দিবসের মঞ্চে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর সামনেই এই চুক্তিতে সই করে প্রতিষ্ঠান দুটির শীর্ষকর্তারা।

শুক্রবার “ডিজিটাল উদ্ভাবন, টেকইসই উন্নয়ন” স্লোগানে প্রথমবারের মতন আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগকে একসাথে নিয়ে পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। 

ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জানান, চলতি বছরেই আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি। এটি কার্যকর হলে ইন্টারনেট সেবা দিতে গেলে অপারেটরদের সরকার নির্ধারিত ইন্টারনেট গতিসীমা অনুসরণ করতে হবে। 

তিনি আরও বলেন, দুটো সাবমেরিন ক্যাবেল, ছয়টি ইন্টার-টেরিস্টেরিয়াল ক্যাবেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট মিলিয়ে বাংলাদেশ এখন টেলিযোগাযোগ খাতে জলে, স্থলে ও অন্তরীক্ষে বিরাজ করছে।

প্রতিমন্ত্রীর আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মেয়াদেই আকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। 

 

এআর
নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নয়নে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক ও জেডটিই।
মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের অনুকূলে একীভূত (ইউনিফাইড) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের তিন মোবাইল অপারেটরকে একীভূত লাইসেন্সের আওতায় এনেছে বিটিআরসি। ফলে এখন থেকে তারা একই লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের সেবা দিতে পারবে। নির্দিষ্ট কোনো প্রযুক্তিসেবার জন্য আর কোনো লাইসেন্সের...
দুই মাসেরও বেশি সময়জুড়ে রাজধানীসহ দেশের নানা জায়গায় ইন্টারনেটের গতি দুর্বল। মোবাইল নেটওয়ার্ক কিংবা ব্রডব্যান্ড, দুই ক্ষেত্রেই ঘটছে একই ঘটনা। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, খাজা টাওয়ারের অগ্নিকাণ্ড...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর