নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক-জেডটিই চুক্তি  

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৪১ পিএম

নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নয়নে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক ও জেডটিই।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এই চুক্তি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির অংশ হিসাবে, বাংলালিংকের ফোর-জি কভারেজ ও নেটওয়ার্ক সক্ষমতা আরও বাড়াতে জেডটিই তাদের সর্বাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন স্থাপনের পাশাপাশি উন্নত ও উদ্ভাবনী সমাধান অন্তর্ভুক্ত করবে।

বাংলালিংকের সিইও এরিক অস ও জেটিই ভিওন গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর লিয়াও হুই বাংলালিংক কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এরিক অস বলেন, দেশব্যাপী প্রতিনিয়ত ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলালিংকের নেটওয়ার্ক অবকাঠামো দ্বিগুণ করার চলমান কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্য রেখে, এই কৌশলগত চুক্তি আমাদের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলব বলে আমরা আশাবাদী।

জেডটিই বাংলাদেশের সিইও মাও জানইয়ং বলেন, আমরা মনে করি এই চুক্তিটি  বাংলালিংকের সাথে আমাদের কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের শুরু। বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জেডটিই  বাংলালিংককে নিজেদের সেরা প্রযুক্তি ও সেবা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ লিগাল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি জহরত আদিব চৌধুরী, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান, জেডটিই বাংলাদেশের সিটিও জিয়াংজিয়াও, জেডটিই বাংলালিংক বিইউ-এর অ্যাকাউন্ট ডিরেক্টর লিউ লিয়ানসহ অন্যরা।

কেএসএইচ
এক টেবিলে-এক মঞ্চে বসে দেশের দুটি বেসরকারী মোবাইল অপারেটর নিজেদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের চুক্তি করছে, এমন চমক দিয়েই পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। 
মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের অনুকূলে একীভূত (ইউনিফাইড) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর রবি, গ্রামীণফোন ও...
গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট থেকে পাওয়া অর্থ দিয়ে গোটা বিশ্বেরস্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোতে সাইবার নিরাপত্তায সচেতনতা তৈরিতে ব্যয় করা হবে। এজন্যবাংলাদেশের আইসিটি বিভাগ ও ইউএনডিপি একসঙ্গে কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর