চ্যাটজিপিটি আনছে অ্যাপেল, ক্ষেপলেন ইলন মাস্ক

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:২৯ পিএম

পুরো দুনিয়া যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন আর নিজেদের সামলে রাখতে পারলো না অ্যাপল। এবার এআই প্রযুক্তি চ্যাটজিপিটিতে গা ভাসাতে যাচ্ছে অ্যাপলও। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রযুক্তি চ্যাটজিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনে এ প্রযুক্তি সংযোজন হবে। 

মূলত ভয়েস কমান্ড সিস্টেম সিরি’র সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোকে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি’র সাহায্যে আরও শক্তিশালী করে তুলতে চায় অ্যাপল। নেটিজেনদের ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। 

চ্যাটজিপিটির নতুন ফিচারগুলো আইফোন, ম্যাকবুক ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে। টেক্সট ও কন্টেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যাবে চ্যাট জিপিটি। অ্যাপলের প্রধান নির্বাহীর ধারণা এই পদক্ষেপটি তার কোম্পানিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিবে।

তবে ওপেনএআই ও অ্যাপলের একত্রে কাজের ঘোষণাটিকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না তথ্য-প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক । অ্যাপলের পণ্যে চ্যাটজিপিটি প্রযুক্তি আনা হলে নিজের সব কোম্পানিগুলোতে অ্যাপলের সব পণ্য বা ডিভাইসের ব্যবহার বন্ধের হুমকি দিয়েছেন তিনি।

তার মতে, অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেমই তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? 

মূলত অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক। তাইতো টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, নিউরালিংকসহ তার কোম্পানিগুলোতে অ্যাপলের তৈরি আইফোন ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছেন তিনি। 

এদিকে ‘আইওএস ১৮’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপেল। এতে করে অপারেটিং সিস্টেমটিতে আইফোনের হোমস্ক্রিন নিজের মতো করে সাজানোর সুযোগ পাবেন ব্যবহারকারী। সহজে কন্ট্রোল সেন্টার ব্যবহারের পাশাপাশি অ্যাপ লক করে রাখার সুযোগও পাওয়া যাবে। 

ফলে অন্য কেউ পরিচয় যাচাই না করে আইফোনের কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। জেন ইমোজি নামে নতুন এক ধরনের ইমোজি তৈরির সুবিধা চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের এআই ব্যবহার করে সহজে নিজের ইমোজি তৈরি করা যাবে। এমনকি কি বোর্ডে বর্ণনা লিখেও জেন ইমোজি তৈরি করা যাবে।

এছাড়া পাসওয়ার্ড তৈরি, ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য পাসওয়ার্ডস অ্যাপের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, ম্যাক ও উইন্ডোজে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এতে ভেরিফিকেশন কোড, অ্যাপ পাসওয়ার্ড, ওয়াই–ফাই পাসওয়ার্ড, শেয়ারস পাসওয়ার্ড, পাসকি সবই সংরক্ষণ করা যাবে।

২০১৫ সালে প্রযুক্তিবিদ স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক ওপেন এআই প্রতিষ্ঠান শুরু করেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রান্তিক পর্যায়ে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। কোম্পানিটি তাদের পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট সাফল্যের মাধ্যমে এগোতে থাকে। কিন্তু এর কিছুদিন পরেই ইলন মাস্ক ওপেন এআই প্রকল্প থেকে সরে দাঁড়ান। এই সুযোগে মাইক্রোসফট ওপেন আই প্রকল্পে বিনিয়োগ করা শুরু করে।

মাইক্রোসফটের বিশাল বিনিয়োগের ফলে ২০২২ সালের ২০ নভেম্বর চ্যাপজিপিট নামে তাদের একটি চ্যাট বটের বেটা ভার্শন রিলিজ হয়। রিলিজ হওয়ার পর ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং ইউজার দের কাছে প্রোডাক্টটি সম্পর্কে ফিডব্যাক চাওয়া হয়।

প্রতি মাসে ১০০ মিলিয়নের ও বেশি মানুষ চ্যাট জিপিটির ইউজ করে। ২০২২ সালের শেষের দিকে রিলিজ হওয়া কোন অ্যাপ্লিকেশন ১ বছরের মধ্যে অবিশ্বাস্য সাফল্য অর্জন করার রেকর্ড মনে হয় এটাই।

এআরএস
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর