ডেস্কটপে বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম, মেটার সার্ভারে ত্রুটি?

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর পাশাপাশি মেটার মালিকানাধীন মেসেঞ্জার অ্যাপের ডেস্কটপ সংস্করণেও সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে শিক্ষা, দাপ্তরিক যোগাযোগ ও দৈনন্দিন বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বিশ্বজুড়ে ফেসবুকের ওয়েবসাইটে এই কারিগরি সমস্যা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি ডট কম’ এই তথ্য নিশ্চিত করেছে।

ডাউন সাইটটির প্রকাশিত তথ্যানুযায়ী, রোববার দুপুরের পর থেকে ফেসবুকে এই সমস্যা শুরু হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ব্যবহারকারীরা কম্পিউটারে ফেসবুকের মূল সাইটটিতে ঢুকতে পারছেন না। এছাড়া প্রায় আধা ঘণ্টা ধরে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের ডেস্কটপ সংস্করণেও একই ধরনের জটিলতা পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। তবে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম আগের মতোই ব্যবহার করতে পারছেন।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ইতিমধ্যে এই সমস্যার কথা জানাতে শুরু করেছেন। ডাউন সাইটের লাইভ ম্যাপ ও তথ্যে দেখা গেছে— বাংলাদেশ ছাড়াও রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা কম্পিউটারে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পেরে ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করছেন।

তবে মেটার পক্ষ থেকে এই কারিগরি ত্রুটি বা বিভ্রাটের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সেবাটি পুরোপুরি স্বাভাবিক করতে কতো সময় লাগতে পারে, সে বিষয়েও কোনো তথ্য মেলেনি।

একাত্তর/এসি
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর