ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে: জব্বার

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১০:৩৩ এএম

ফেসবুককে বাংলাদেশের আইন কানুন ও বিধিবিধান মানতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একে কারো অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সোমবার ঢাকায় ডাকভবনে ফেসবুকের সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়া বিষয়ক পরিচালক শারিম আজিজ এবং বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রেজান সারোয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর বাসস’র।

মোস্তাফা জব্বার বলেন, ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন ও গুজব ছড়ানোসহ এটির অপব্যবহারে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রই কেবল নয় এটি ফেসবুকের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। কেউ ভুয়া পরিচয় ব্যবহার করে যাতে ফেসবুক একাউন্ট খুলতে না পারে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ফেসবুক একাউন্টের জন্য ব্যক্তির সঠিক পরিচয় যাচাইয়ের ব্যাপারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ফেসবুককে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করবে। বাংলাদেশ ফেসবুকের একটি বড় বাজার উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ কাজে লাগিয়ে আমাদের মেয়েরাও উদ্যোক্তা হয়ে ক্ষমতায়িত হতে পারে। কিন্তু তার জন্য আমরা দেশ রাষ্ট্র ও জনগণকে অনিরাপদ হতে দিতে পারিনা।

তিনি ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মেনে চলা ছাড়াও গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি, জুয়া ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী কনটেন্ট বন্ধ করার আহ্বান জানান।

২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষের সাথে প্রথম বৈঠকের ধারাবাহিকতায় গত সাড়ে পাঁচ বছরে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই ফেসবুক আমাদের রিপোর্ট করা সকল কনটেন্ট অপসারণ করুক।

তিনি বলেন, ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি এক শ্রেণির প্রতারকের মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছেন। প্রকৃত পরিচয়পত্র দিয়ে একাউন্ট খুলতে পারলে বিদ্যমান চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করা সম্ভব বলে মন্ত্রী উল্লেখ করেন।
 
ফেসবুক প্রতিনিধিদল বিদ্যমান সমস্যা সমাধানে নীতিগতভাবে একমত পোষণ করেছে। তারা আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমেও গুজব ও অপপ্রচার সংক্রান্ত কনটেন্ট অপসারণ করা সম্ভব বলে জানান।

 

একাত্তর/জো
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর