পাঁচ ফুট লম্বা চুল নিয়ে গিনেস বুকে কিশোর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

শুধু মেয়েরাই নয়, ছেলেদের মধ্যেও অনেক লম্বা চুল রাখতে পছন্দ করেন। তাই বলে যদি বলা হয়, একটি ছেলের মাথায় আছে পাঁচ ফুট লম্বা চুল, তাহলে শুধু বিস্ময়ের ধাক্কা খেতেই হয়। আর হ্যাঁ, ভারতীয় এক কিশোর পাঁচ ফুট লম্বা চুল রেখে নিজেকে ঠাঁই দিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল নামে এক কিশোর এখন বিশ্বে সবচেয়ে লম্বা চুলের মালিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, সিদাকদীপ এখন পর্যন্ত কখনো চুল কাটেননি। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। অর্থাৎ, পাঁচ ফুট থেকে অল্প কিছু কম।

চুলের প্রতি দারুণ যত্নশীল এই কিশোর। সাত দিনে দু’বার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী এই কিশোর। তাকে চুল পরিষ্কার করা থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয়। মূলত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়, না হলে চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।

সিদাকদীপ সিং চাহাল বলেন, আমি একটি পাগড়ি দিয়ে চুল ঢেকে ও চুল বেঁধে রাখি। তার পরিবার এবং তার অনেক বন্ধু শিখ। তবে, কারোই তার মতো লম্বা চুল নেই। ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে তাকে নিয়ে তামাশা করত বন্ধুরা। সেজন্য চুল কেটে ফেলতে চেয়েছিলো সে। তবে এখন চুলকে নিয়ে গর্ব করেন।

চাহাল বলেন, তার চুল কত লম্বা হয়েছে তা জেনে তার পরিবারের কেউ কেউ অবাক হয়েছেন, মনে মনে কষ্ট পেয়েছেন। এমনকি যখন তার নাম গিনেস রেকর্ডসে উঠলো, তখনও পরিবারের অনেকে বিশ্বাস করতে পারছিলেন না। তাদের বোঝাতে অনেকটা সময়ই লেগেছে।

একাত্তর/আরএ
কুকুরের মুখোশ পরে অদ্ভুত এক প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খণ্ডবা জেলার কালেক্টরেট অফিস। পৌরসভার বুনিয়াদী কুকুরের বন্ধ্যাত্বকরণ কর্মসূচিতে বিপুল দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ...
সাগরজয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন বেঙ্গালুরুর দুই আইটি পেশাদার দানিশ আবদি এবং বৃষালী প্রসাদে। প্রথম দম্পতি হিসেবে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত উন্মুক্ত সমুদ্রে পাশাপাশি সাঁতার কেটে ঐতিহাসিক...
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ভারতীয় দৈনিক দ্য হিন্দু’তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাসে বাংলাদেশের ৬৪০ জন সাংবাদিককে টার্গেট...
কথায় বলে শখের তোলা আশি টাকা। এই শখ যদি হয় কোন নারীর, তাহলে দাম বেড়ে যায় আরও অনেক। নিজেদের শখ পূরণে নারীরা কত কিছুই না করেন।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর